বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট আইন, ২০২৩
ধারা ৯অ্যাকাডেমিক কমিটি, ইত্যাদি
ধারা ৯
9. অ্যাকাডেমিক কমিটি, ইত্যাদি (১) ইনস্টিটিউটের অ্যাকাডেমিক কার্যক্রম, প্রশিক্ষণ কোর্স এবং পরামর্শ সেবা ও গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একটি অ্যাকাডেমিক কমিটি গঠিত হইবে, যথা:- (ক) মহাপরিচালক বা তৎকর্তৃক মনোনীত কোনো কর্মচারী, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) শিল্প মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার একজন উপসচিব বা সিনিয়র সহকারী সচিব পর্যায়ের কর্মচারী; (গ) সভাপতি, ঢাকা চেম্বার অব কমার্স; (ঘ) শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের একজন অধ্যাপক; (ঙ) বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) কর্তৃক মনোনীত উহার একজন ঊর্ধ্বতন গবেষণা কর্মচারী; (চ) বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন কর্তৃক মনোনীত উহার পরিচালক পদমর্যাদার একজন কর্মচারী; (ছ) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কর্তৃক মনোনীত উক্ত বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের একজন সহযোগী অধ্যাপক; এবং (জ) মহাপরিচালক কর্তৃক মনোনীত দুইজন কর্মচারী, যাহাদের মধ্যে একজন কমিটির সদস্য-সচিবও হইবেন। (২) অ্যাকাডেমিক কমিটি সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞগণকে উক্ত কমিটিতে অন্তর্ভুক্ত করিতে পারিবে। (৩) অ্যাকাডেমিক কমিটি প্রতি ২ (দুই) মাসে অন্তত একবার উহার সভায় মিলিত হইবে। (৪) ইনস্টিটিউট, দায়িত্ব পালনে উহাকে সহায়তা প্রদানের উদ্দেশ্যে, প্রয়োজনে, এক বা একাধিক অন্যান্য কমিটি গঠন করিতে পারিবে।
সূচিপত্র দেখুন: বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট আইন, ২০২৩