ধারা ১১৩ওয়্যারহাউসে রক্ষিত পণ্যের উপর নিয়ন্ত্রণ
ষোড়শ অধ্যায় ওয়্যারহাউসিং
ধারা ১১৩
113. ওয়্যারহাউসে রক্ষিত পণ্যের উপর নিয়ন্ত্রণ (১) ওয়্যারহাউসকৃত সকল পণ্য যথাযথ কর্মকর্তার নিয়ন্ত্রণে থাকিবে। (২) কাস্টমস বন্ড কমিশনারেট, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বা কাস্টমস মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব কাস্টমস পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ কোনো কর্মকর্তা কোনো ওয়্যারহাউসের যেকোনো অংশে প্রবেশ এবং উহাতে রক্ষিত পণ্য, রেকর্ড, হিসাবপত্র এবং দলিলপত্র পরীক্ষা করিতে পারিবেন। [(৩) উপধারা (২) এর উদ্দেশ্য পূরণকল্পে যথাযথ কর্মকর্তাকে ওয়্যারহাউসে রক্ষিত পণ্যের মালিক সার্বিক সহযোগিতা প্রদানে বাধ্য থাকিবেন, এবং এইক্ষেত্রে, উক্ত কর্মকর্তা ওয়্যারহাউসে বা উক্ত প্রতিষ্ঠানের প্রাঙ্গনে প্রবেশের ক্ষেত্রে কোনোরূপ অসহযোগিতার সম্মুখীন হইলে প্রয়োজনে তালা ভাঙ্গিয়া বা অন্য যেকোনো উপায়ে প্রবেশ করিতে পারিবেন।]