Skip to content

কাস্টমস আইন, ২০২৩

ধারা ১১৯কাস্টমস ওয়্যারহাউসিং এর মেয়াদ

বলবৎষোড়শ অধ্যায় ওয়্যারহাউসিং

ষোড়শ অধ্যায় ওয়্যারহাউসিং

ধারা ১১৯

119. কাস্টমস ওয়্যারহাউসিং এর মেয়াদ (১) বোর্ড, বিধি মোতাবেক, ওয়্যারহাউসে পণ্য সংরক্ষণের মেয়াদ নির্ধারণ করিবে: তবে শর্ত থাকে যে, বোর্ড বিভিন্ন শ্রেণির ওয়্যারহাউসের জন্য ওয়্যারহাউসিং পদ্ধতির পরিসমাপ্তির বিভিন্ন মেয়াদ নির্ধারণ করিতে পারিবে। (২) উপ- ধারা (১) এ বর্ণিত ওয়্যারহাউসিং পদ্ধতির পরিসমাপ্তির মেয়াদ ওয়্যারহাউসিং পদ্ধতির আওতায় আমদানিকৃত পণ্য ছাড়ের তারিখ হইতে গণনা করা হইবে।

End of ধারা ১১৯. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: কাস্টমস আইন, ২০২৩