Skip to content

কাস্টমস আইন, ২০২৩

ধারা ১৩৪ডমুক্ত বাণিজ্য অঞ্চলের পণ্যের মালিকের ব্যবস্থা গ্রহণের ক্ষমতা

বলবৎ[ষোড়শ-ক অধ্যায়] মুক্ত বাণিজ্য অঞ্চল (Free Trade Zone)

[ষোড়শ-ক অধ্যায়] মুক্ত বাণিজ্য অঞ্চল (Free Trade Zone)

ধারা ১৩৪ড

134ড. মুক্ত বাণিজ্য অঞ্চলের পণ্যের মালিকের ব্যবস্থা গ্রহণের ক্ষমতা (১) মুক্ত বাণিজ্য অঞ্চলে কোনো পণ্যের মালিক উক্ত অঞ্চলে রক্ষিত পণ্যের ক্ষেত্রে- (ক) কোনো কারণে ক্ষতিগ্রস্ত বা অবনতিগ্রস্ত পণ্য অবশিষ্ট পণ্য হইতে পৃথক করিতে পারিবেন; (খ) পণ্যের সংরক্ষণ, বিক্রয়, রপ্তানি অথবা ব্যবস্থিত করিবার উদ্দেশ্যে পণ্য বাছাই করিতে বা উহার পাত্র পরিবর্তন করিতে পারিবেন; (গ) পণ্যের অবচয়, অবনতি অথবা ক্ষতি রোধ করিবার জন্য যেইরূপ প্রয়োজন হয় সেইরূপ পদ্ধতিতে পণ্য এবং উহাদের আধারের (container) বিষয়ে ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন; (ঘ) বিক্রয়ের জন্য পণ্য প্রদর্শন করাইতে পারিবেন; বা (ঙ) যথাযথ কর্মকর্তা যেইরূপ অনুমোদন করিবেন পণ্যের সেইরূপ কোনো নমুনা দেশীয় ভোগের জন্য পণ্য ঘোষণা দাখিল অথবা ঘোষণা ব্যতীত এবং শুল্ক পরিশোধপূর্বক অথবা পরিশোধ ব্যতীত, তবে পণ্যের মূল পরিমাণের ঘাটতির উপর শেষ পর্যন্ত প্রদেয় হইলে উহার শুল্ককর পরিশোধপূর্বক, গ্রহণ করিতে পারিবেন। (২) কোনো পণ্য উক্তরূপ পৃথককৃত এবং যথাযথ অথবা অনুমোদিত প্যাকেজে পুনঃপ্যাকেটজাত করিবার পর উক্ত পণ্যের মালিকের অনুরোধক্রমে যথাযথ কর্মকর্তা এইভাবে পৃথককরণ অথবা পুনঃপ্যাকেটজাতকরণের পরে কোনো বর্জ্য, ক্ষতিগ্রস্ত অথবা উদ্বৃত্ত পণ্য অবশিষ্ট থাকিলে উহা, অথবা অনুরূপ অনুরোধক্রমে, শুল্ককর আরোপের উপযোগী নহে এইরূপ কোনো পণ্য, ধ্বংস করিবার ব্যবস্থা গ্রহণ করিতে অথবা অনুমতি প্রদান করিতে পারিবেন, এবং যথাযথ রেকর্ড সংরক্ষণপূর্বক উহার উপর প্রদেয় শুল্ককর মওকুফ করিবার নিমিত্ত কমিশনার অব কাস্টমস বরাবর সুপারিশ করিতে পারিবেন এবং উক্তরূপ সুপারিশের প্রেক্ষিতে কমিশনার অব কাস্টমস এতদসংশ্লিষ্ট শুল্ককরাদি মওকুফ করিতে পারিবেন। (৩) মুক্ত বাণিজ্য অঞ্চলে পণ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে কমিশনার অব কাস্টমস তাঁহার বিবেচনায় উপযুক্ত হয় এইরূপ পরিমাণ অপচয় ও বর্জ্য (waste) পণ্যের মালিককে ধ্বংসসহ নিষ্পত্তির অনুমতি প্রদান করিতে পারিবেন; তবে মুক্ত বাণিজ্যের বাহিরে অভ্যন্তরীণ শুল্ক এলাকায় এইরূপ অপচয় ও বর্জ্য সরবরাহ করা হলে সেইক্ষেত্রে তার অবস্থা, পরিমাণ ও ওজন অনুযায়ী সরবরাহকালীন সময়ে এই আইনের বিধান অনুযায়ী প্রযোজ্য সকল প্রকার শুল্ককরাদি পরিশোধযোগ্য হইবে।

End of ধারা ১৩৪ড. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: কাস্টমস আইন, ২০২৩