ধারা ১৩৪দমুক্ত বাণিজ্য অঞ্চলে রক্ষিত পণ্যের ক্ষতি হইলে বা অবনতি ঘটিলে উহার পুনঃশুল্কায়ন
বলবৎ
[ষোড়শ-ক অধ্যায়] মুক্ত বাণিজ্য অঞ্চল (Free Trade Zone)
ধারা ১৩৪দ
134দ. মুক্ত বাণিজ্য অঞ্চলে রক্ষিত পণ্যের ক্ষতি হইলে বা অবনতি ঘটিলে উহার পুনঃশুল্কায়ন মুক্ত বাণিজ্য অঞ্চলে আমদানিকৃত পণ্য উক্ত অঞ্চলে প্রবেশ করিবার পর ধারা ১৩৪ণ এ উল্লিখিত সময়ের মধ্যে কোনো অনিবার্য দুর্ঘটনা অথবা দৈবদুর্বিপাক অথবা অন্য কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত অথবা অপচায়িত হয়, তাহা হইলে উক্ত পণ্যের মালিক ইচ্ছা করিলে ক্ষতিগ্রস্ত অথবা অপচায়িত অবস্থায় উহাদের শুল্কায়নযোগ্য মূল্য কোনো যথাযথ কর্মকর্তা কর্তৃক নিরূপণ করাইতে পারিবেন এবং উক্ত পণ্য ধারা-১৩৪ঙ, ১৩৪ট, ১৩৪ড, ১৩৪ঢ এর বিধান অনুসরণ করিয়া নিস্পত্তি করিতে পারিবেন।