ধারা ১৩৪নমুক্ত বাণিজ্য অঞ্চল হইতে অসঙ্গতভাবে অপসারিত বা নির্দিষ্ট মেয়াদের বেশি সময়ে রাখিবার অনুমোদনপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত বা নমুনা হিসাবে গৃহীত পণ্যের উপর শুল্ক
[ষোড়শ-ক অধ্যায়] মুক্ত বাণিজ্য অঞ্চল (Free Trade Zone)
ধারা ১৩৪ন
134ন. মুক্ত বাণিজ্য অঞ্চল হইতে অসঙ্গতভাবে অপসারিত বা নির্দিষ্ট মেয়াদের বেশি সময়ে রাখিবার অনুমোদনপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত বা নমুনা হিসাবে গৃহীত পণ্যের উপর শুল্ক নিম্নবর্ণিত পণ্যসমূহের ক্ষেত্রে যথাযথ কর্মকর্তা দাবিনামা জারি করিতে পারিবেন এবং এইরূপ দাবিনামার প্রেক্ষিতে পণ্যসমূহের মালিক বা প্রতিষ্ঠান বা ইমপোর্টার অন রেকর্ড বা লজিস্টিক্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠান উহাদের ক্ষেত্রে প্রদেয় সমুদয় ভাড়া, জরিমানা, সুদ এবং অন্যান্য চার্জসহ উহাদের উপর আরোপণীয় সমুদয় পরিমাণ শুল্ক ও কর অবিলম্বে পরিশোধ করিবেন, যথা:- (ক) ধারা ১৩৪ঙ ও ১৩৪ঢ লঙ্ঘন করিয়া মুক্ত বাণিজ্য অঞ্চল হইতে অপসারিত পণ্য; (খ) ধারা ১৩৪ণ এর অধীন অপসারণের জন্য অনুমোদিত সময়ের মধ্যে মুক্ত বাণিজ্য অঞ্চল হইতে অপসারণ না করা পণ্য; (গ) ধারা ১৩৪ত এর অধীন মুক্ত বাণিজ্য অঞ্চল হইতে অপসারণ না করা পণ্য; (ঘ) ধারা ১৩৪থ এর অধীনে মুক্ত বাণিজ্য অঞ্চলে প্রবেশকৃত পণ্য এই আইনের বিধানাবলি লঙ্ঘণ করিয়া মুক্ত বাণিজ্য অঞ্চল হইতে অপসারণ করা পণ্য; (ঙ) ধারা ১৩৪দ এর অধীন মুক্ত বাণিজ্য অঞ্চল হইতে অপসারণ না করা পণ্য; এবং (চ) কমিশনার অব কাস্টমস কর্তৃক অনুমোদিত পরিমাণের অতিরিক্ত কোনো নমুনা।