ধারা ১৩৪লমুক্ত বাণিজ্য অঞ্চল পদ্ধতির পরিসমাপ্তি
বলবৎ
[ষোড়শ-ক অধ্যায়] মুক্ত বাণিজ্য অঞ্চল (Free Trade Zone)
ধারা ১৩৪ল
134ল. মুক্ত বাণিজ্য অঞ্চল পদ্ধতির পরিসমাপ্তি শুল্ক কর পরিশোধ ব্যতীত মুক্ত বাণিজ্য অঞ্চলে আমদানিকৃত বা রক্ষিত বা উক্তরুপ আমদানিকৃত পণ্য দ্বারা উৎপাদিত কোনো পণ্যের ক্ষেত্রে নিম্নলিখিতভাবে পরিসমাপ্তি ঘটিবে, যথা:- (ক) উক্ত পদ্ধতির অধীন প্রয়োজনীয় শর্তাবলি ও আনুষ্ঠানিকতা প্রতিপালন সাপেক্ষে ধারা-১৩৪ঙ, ১৩৪ট, ১৩৪ড, ১৩৪ঢ, ১৩৪দ এর অধীনে পণ্য সরবরাহ বা বিক্রয় বা নিষ্পত্তি; এবং (খ) সরকারের নিকট পণ্য হস্তান্তরের মাধ্যমে।