Skip to content

কাস্টমস আইন, ২০২৩

ধারা ১৪৮কোনো কাস্টমস স্টেশনে প্রত্যাবর্তনকারী অথবা অন্য কাস্টমস স্টেশনে প্রবেশকারী যানবাহন হইতে পুনরায় নামানো অথবা ট্রান্সশিপকৃত পণ্য

বলবৎঊনবিংশ অধ্যায় রপ্তানি বা জাহাজীকরণ এবং পুনরায় অবতরণ

ঊনবিংশ অধ্যায় রপ্তানি বা জাহাজীকরণ এবং পুনরায় অবতরণ

ধারা ১৪৮

148. কোনো কাস্টমস স্টেশনে প্রত্যাবর্তনকারী অথবা অন্য কাস্টমস স্টেশনে প্রবেশকারী যানবাহন হইতে পুনরায় নামানো অথবা ট্রান্সশিপকৃত পণ্য (১) কোনো কাস্টমস স্টেশন হইতে ছাড়িয়া যাওয়ার পর কোনো যানবাহন যদি পণ্য খালাস না করিয়া উক্ত কাস্টমস স্টেশনে প্রত্যাবর্তন করে অথবা অন্য কোনো কাস্টমস স্টেশনে প্রবেশ করে এবং উক্ত যানবাহনে পরিবহণকৃত পণ্যের কোনো মালিক যদি উহা অথবা উহার অংশবিশেষ পুনরায় রপ্তানির উদ্দেশ্যে নামানো অথবা ট্রান্সশিপ করিবার ইচ্ছা পোষণ করেন, তাহা হইলে তিনি যানবাহনের ভারপ্রাপ্ত ব্যক্তির সম্মতিক্রমে এতদুদ্দেশ্যে যথাযথ কর্মকর্তার নিকট আবেদন করিতে পারিবেন। (২) যথাযথ কর্মকর্তা যদি উপ-ধারা (১) এর অধীন প্রাপ্ত আবেদনপত্র মঞ্জুর করেন, তাহা হইলে অতঃপর তিনি যানবাহনটির উপর সতর্ক দৃষ্টি রাখিবার জন্য এবং উক্তরূপ নামানো অথবা ট্রান্সশিপমেন্টের সময় উক্ত পণ্যের দায়িত্ব গ্রহণ করিবার জন্য একজন কাস্টমস কর্মকর্তা প্রেরণ করিবেন। (৩) ইতঃপূর্বে প্রথম রপ্তানির সময় শুল্ক নিষ্পত্তি করিবার যুক্তিতে কোনো পণ্য শুল্ক- মুক্তভাবে ট্রান্সশিপ অথবা পুনরায় রপ্তানির জন্য অনুমতি প্রদান করা যাইবে না, যদি না উহা পুনরায় রপ্তানির সময় পর্যন্ত একজন কাস্টমস কর্মকর্তার তত্ত্বাবধানে যথাযথ কর্মকর্তা কর্তৃক নির্ধারিত স্থানে প্রবেশ করানো এবং রক্ষিত হয় অথবা উক্তরূপ তত্ত্বাবধানে ট্রান্সশিপ করা হয়। (৪) উপ- ধারা (৩) এ উল্লিখিত তত্ত্বাবধান সংশ্লিষ্ট সমুদয় ব্যয় মালিক কর্তৃক বহন করা হইবে।

End of ধারা ১৪৮. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: কাস্টমস আইন, ২০২৩