Skip to content

কাস্টমস আইন, ২০২৩

ধারা ১৫২রসদ ও ভান্ডার সামগ্রীর অন্যান্য বিলিবন্দেজ

বলবৎবিংশ অধ্যায় রসদ ও ভান্ডার সামগ্রী

বিংশ অধ্যায় রসদ ও ভান্ডার সামগ্রী

ধারা ১৫২

152. রসদ ও ভান্ডার সামগ্রীর অন্যান্য বিলিবন্দেজ ধারা ১৫১ তে যাহা কিছুই থাকুক না কেন, বাংলাদেশের বাহিরের কোনো স্থান হইতে আগমনকারী কোনো যানবাহনে রসদ ও ভান্ডার সামগ্রী হিসাবে বহনকৃত এবং আগমনের পর যথাযথভাবে রিপোর্টকৃত পণ্য, যথাযথ কর্মকর্তা কর্তৃক অনুমোদন এবং বোর্ড কর্তৃক নির্ধারিত শর্তাবলি ও নিয়ন্ত্রণ সাপেক্ষে,- (ক) বোর্ড কর্তৃক অনুমোদিত নিরাপদ স্থানে অস্থায়ীভাবে তত্ত্বাবধানের জন্য নামানো বা খালাস করা যাইবে এবং বাংলাদেশের বাহিরে সম্ভাব্য কোনো গন্তব্যস্থলে যাওয়ার প্রাক্কালে ব্যবহারের জন্য একই যানবাহনে পুনরায় বোঝাই করা যাইবে; (খ) বাংলাদেশের বাহিরে সম্ভাব্য কোনো গন্তব্যস্থলে যাওয়ার প্রাক্কালে ব্যবহারের জন্য, শুল্ক ও কর পরিশোধ ব্যতিরেকে, একই স্থানে একই যাত্রা পথের অন্য যানবাহনে অবিলম্বে স্থানান্তরের জন্য নামানো বা খালাস করা যাইবে।

End of ধারা ১৫২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: কাস্টমস আইন, ২০২৩