ধারা ১৬২উপকূলীয় পণ্যের এন্ট্রি
বলবৎ
দ্বাবিংশ অধ্যায় উপকূলীয় পণ্য এবং নৌযান সম্পর্কিত বিধানাবলি
ধারা ১৬২
162. উপকূলীয় পণ্যের এন্ট্রি (১) উপকূলীয় পণ্যের প্রেরক, বোর্ড কর্তৃক নির্ধারিত ফরমে, যথাযথ কর্মকর্তার নিকট উক্ত পণ্য সম্পর্কিত একটি বিল পেশ করিবেন। (২) উপ- ধারা (১) এ উল্লিখিত প্রত্যেক প্রেরক তাহার পেশকৃত উপকূলীয় পণ্য সম্পর্কিত বিলে উহার অন্তর্ভুক্ত পণ্যের সত্যতা সম্পর্কে একটি ঘোষণা প্রদান করিবেন।