ধারা ১৬৫উপকূলীয় নৌযানের বিদেশি বন্দর স্পর্শ করা সম্পর্কিত ঘোষণা
বলবৎ
দ্বাবিংশ অধ্যায় উপকূলীয় পণ্য এবং নৌযান সম্পর্কিত বিধানাবলি
ধারা ১৬৫
165. উপকূলীয় নৌযানের বিদেশি বন্দর স্পর্শ করা সম্পর্কিত ঘোষণা উপকূলীয় পণ্য বহনকারী নৌযান বাংলাদেশের কোনো বন্দরে পৌঁছাইবার অব্যবহিত পূর্বে কোনো বিদেশি বন্দর স্পর্শ করিয়া থাকিলে উহার মাস্টার ধারা ১৬৪ এ উল্লিখিত বিলসমূহের সহিত উক্ত ঘটনা বিবৃত করিয়া এবং উক্ত বিদেশি বন্দরে খালাসকৃত অথবা সেইস্থান হইতে নৌযানে বোঝাইকৃত পণ্যের, যদি থাকে, বিবরণ এবং বিনির্দেশ উল্লেখ করিয়া একটি ঘোষণা প্রদান করিবেন।