ধারা ১৭০কতিপয় পণ্যের উপকূলীয় বাণিজ্য নিষিদ্ধ
বলবৎ
দ্বাবিংশ অধ্যায় উপকূলীয় পণ্য এবং নৌযান সম্পর্কিত বিধানাবলি
ধারা ১৭০
170. কতিপয় পণ্যের উপকূলীয় বাণিজ্য নিষিদ্ধ কোনো আইন দ্বারা অথবা আইনের অধীন আরোপিত নিষিদ্ধকরণ অথবা বিধি- নিষেধ লঙ্ঘন করিয়া উপকূলবাহী কোনো পণ্য অথবা রসদ ও ভাণ্ডার সামগ্রী হিসাবে কোনো পণ্য উপকূলীয় নৌযানে বহন করা যাইবে না অথবা উক্ত পণ্য অথবা রসদ ও ভাণ্ডার সামগ্রী এইরূপ বহন করিবার উদ্দেশ্যে বাংলাদেশের কোনো স্থানে আনয়ন করা যাইবে না।