ধারা ১৮৬ব্যক্তিকে পরীক্ষা করিবার ক্ষমতা
বলবৎ
চতুর্বিংশ অধ্যায় কাস্টমস কর্মকর্তা কর্তৃক ক্ষমতা প্রয়োগ (enforcement)
ধারা ১৮৬
186. ব্যক্তিকে পরীক্ষা করিবার ক্ষমতা (১) কোনো পণ্য চোরাচালানের সহিত সংশ্লিষ্ট কোনো তদন্ত অনুষ্ঠিত হইবার সময়ে যথাযথ কর্মকর্তা- (ক) কোনো ব্যক্তিকে কোনো দলিলপত্র অথবা কোনো বস্তু উক্ত কর্মকর্তার নিকট উপস্থাপন অথবা প্রদান করিতে বাধ্য করিতে পারিবেন; এবং (খ) মামলার ঘটনা এবং পরিস্থিতির বিষয়ে অবগত কোনো ব্যক্তিকে পরীক্ষা করিতে পারিবেন। (২) যথাযথ কর্মকর্তা উপ- ধারা (১) এর অধীন প্রয়োগযোগ্য ক্ষমতা কেবল তাৎক্ষণিকভাবে পাওয়া ব্যক্তির অথবা তাহার সম্মুখে উপস্থিত হওয়া ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ করিবেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো আমলযোগ্য অপরাধ তদন্তের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির অধীন যে বিধানাবলির আওতাধীন থাকেন সেই একই বিধানাবলির আওতাধীন থাকিবেন।