Skip to content

কাস্টমস আইন, ২০২৩

ধারা ২১০জরিমানা বা অর্থদণ্ড পরিশোধ অপেক্ষমান অবস্থায় পণ্য আটক

বলবৎচতুর্বিংশ অধ্যায় কাস্টমস কর্মকর্তা কর্তৃক ক্ষমতা প্রয়োগ (enforcement)

চতুর্বিংশ অধ্যায় কাস্টমস কর্মকর্তা কর্তৃক ক্ষমতা প্রয়োগ (enforcement)

ধারা ২১০

210. জরিমানা বা অর্থদণ্ড পরিশোধ অপেক্ষমান অবস্থায় পণ্য আটক (১) যখন কোনো পণ্যের ক্ষেত্রে, ক্ষেত্রমত, জরিমানা বা অর্থদণ্ড আরোপ করা হয় অথবা কোনো জরিমানা বা অর্থদণ্ড আরোপ বিবেচনাধীন থাকে তখন উক্ত জরিমানা বা অর্থদণ্ড পরিশোধ না হওয়া পর্যন্ত মালিক কর্তৃক উক্ত পণ্য অপসারণ করা যাইবে না। (২) যখন কোনো পণ্যের ক্ষেত্রে কোনো জরিমানা বা অর্থদণ্ড আরোপ করা হয়, তখন উক্ত জরিমানা বা অর্থদণ্ড পরিশোধ অনিষ্পন্ন থাকিলে যথাযথ কর্মকর্তা একই মালিকের মালিকানাধীন অন্য কোনো পণ্য আটক করিতে পারিবেন।

End of ধারা ২১০. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: কাস্টমস আইন, ২০২৩