Skip to content

কাস্টমস আইন, ২০২৩

ধারা ২১৫কতিপয় ব্যক্তি কর্তৃক তথ্য প্রদানের কর্তব্য

বলবৎচতুর্বিংশ অধ্যায় কাস্টমস কর্মকর্তা কর্তৃক ক্ষমতা প্রয়োগ (enforcement)

চতুর্বিংশ অধ্যায় কাস্টমস কর্মকর্তা কর্তৃক ক্ষমতা প্রয়োগ (enforcement)

ধারা ২১৫

215. কতিপয় ব্যক্তি কর্তৃক তথ্য প্রদানের কর্তব্য (১) এই আইনের অধীন কোনো অপরাধ সংঘটনের অথবা উক্তরূপ কোনো অপরাধ সংঘটনের কোনো চেষ্টা বা সম্ভাব্য চেষ্টা কোনো ব্যক্তি জ্ঞাত হইলে তিনি উক্ত সংবাদ যথাশীঘ্র সম্ভব নিকটতম কাস্টমস স্টেশনের অথবা কাস্টমস দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট অথবা যদি এইরূপ কোনো কাস্টমস স্টেশন বা কাস্টমস দপ্তর না থাকে, তাহা হইলে নিকটতম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট লিখিতভাবে সংবাদ প্রদান করিবেন। (২) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ- ধারা (১) এ উল্লিখিত কোনো সংবাদ প্রাপ্ত হইলে, যথাশীঘ্র সম্ভব, উহা নিকটতম কাস্টমস স্টেশনের অথবা কাস্টমস দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করিবেন।

End of ধারা ২১৫. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: কাস্টমস আইন, ২০২৩