Skip to content

কাস্টমস আইন, ২০২৩

ধারা ২২৫আপিল ট্রাইব্যুনাল

বলবৎষষ্ঠবিংশ অধ্যায় আপিল এবং পুনরীক্ষণ

ষষ্ঠবিংশ অধ্যায় আপিল এবং পুনরীক্ষণ

ধারা ২২৫

225. আপিল ট্রাইব্যুনাল (১) সরকার প্রয়োজনীয় সংখ্যক সদস্য সমন্বয়ে, এই আইনে আপিল ট্রাইব্যুনালের উপর অর্পিত ক্ষমতা প্রয়োগ এবং কর্তব্য পালনের জন্য কাস্টমস, এক্সাইজ এবং মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনাল নামে একটি আপিল ট্রাইব্যুনাল গঠন করিতে পারিবে। (২) আপিল ট্রাইব্যুনালের সদস্য পদে নিম্নরূপ কোনো ব্যক্তি নিয়োগ লাভের যোগ্য হইবেন, যথা: (ক) বাংলাদেশ সিভিল সার্ভিস (কাস্টমস এন্ড এক্সাইজ) ক্যাডার এ নিয়োগপ্রাপ্ত বোর্ডের সদস্য পদে অথবা চলতি দায়িত্বে বোর্ডের সদস্য পদে কর্মরত রহিয়াছেন; অথবা [(খ) বাংলাদেশ সিভিল সার্ভিস (কাস্টমস এণ্ড এক্সাইজ) ক্যাডার এ নিয়োগপ্রাপ্ত কমিশনার বা কমিশনার চলতি দায়িত্বে বা সমপদমর্যাদার অন্য কোনো পদে কমপক্ষে ১ (এক) বৎসর যাবৎ চাকরি করিতেছেন বা করিয়াছেন; অথবা] (গ) অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে কর্মরত রহিয়াছেন। (৩) সরকার আপিল ট্রাইব্যুনালের সদস্যগণের মধ্য হইতে একজনকে উহার সভাপতি নিয়োগ করিবে, যাহার কাস্টমস এবং সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতা রহিয়াছে।

  1. 63. দফা (খ) অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ১৫৮ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ২২৫. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: কাস্টমস আইন, ২০২৩