ধারা ২২৯হাইকোর্ট বিভাগে আপিল
বলবৎ
ষষ্ঠবিংশ অধ্যায় আপিল এবং পুনরীক্ষণ
ধারা ২২৯
229. হাইকোর্ট বিভাগে আপিল [(১) ধারা ২২৭ এর অধীন কোনো আদেশ জারির তারিখ হইতে ৯০ (নব্বই) দিবসের মধ্যে কমিশনার অব কাস্টমস অথবা অন্য পক্ষ উক্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করিতে পারিবেন। (২) কাস্টমস কর্মকর্তা ব্যতীত, অন্য কোনো ব্যক্তি কর্তৃক উপ-ধারা (১) এর অধীন হাইকোর্ট বিভাগে আপিলের আবেদন দাখিলের ক্ষেত্রে, তাহাকে তর্কিত আদেশে উল্লিখিত শুল্ক ও কর এবং জরিমানার ২ (দুই) শতাংশ অর্থ পরিশোধ করিতে হইবে।]