Skip to content

কাস্টমস আইন, ২০২৩

ধারা ২৪৩কাস্টমস এজেন্টের লাইসেন্স

বলবৎসপ্তবিংশ অধ্যায় বিবিধ

সপ্তবিংশ অধ্যায় বিবিধ

ধারা ২৪৩

243. কাস্টমস এজেন্টের লাইসেন্স [(১) লাইসেন্স ব্যতীত কোনো ব্যক্তি কোনো কাস্টমস স্টেশনে বা কোনো মুক্ত বাণিজ্য অঞ্চলে কোনো যানবাহনের প্রবেশ বা উক্ত স্থান হইতে উহার প্রস্থান বা কোনো পণ্য আমদানি বা রপ্তানি অথবা ব্যাগেজ সম্পর্কিত কোনো কার্যক্রম পরিচালনার জন্য এজেন্ট হিসাবে কার্য সম্পাদন করিতে পারিবেন না। (২) উপ-ধারা (১) এর অধীন লাইসেন্স প্রদানের পদ্ধতি এবং আনুষঙ্গিক বিষয়সমূহ বিধি দ্বারা নির্ধারিত হইবে।]

  1. 71. ধারা ২৪৩ অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৭৭ ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।

End of ধারা ২৪৩. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: কাস্টমস আইন, ২০২৩