Skip to content

কাস্টমস আইন, ২০২৩

ধারা ২৫৯অনুসন্ধান এবং অনুসন্ধান কেন্দ্র।

বলবৎসপ্তবিংশ অধ্যায় বিবিধ

সপ্তবিংশ অধ্যায় বিবিধ

ধারা ২৫৯

259. অনুসন্ধান এবং অনুসন্ধান কেন্দ্র। (১) বোর্ড, উহার প্রাপ্ত সম্পদসীমার মধ্যে, এই আইন ও বিধির সহিত সম্পর্কিত তথ্যের উপর যুক্তিসঙ্গত অনুসন্ধানের উত্তর প্রদান, এই আইনের অধীন সাধারণ ব্যবহারের জন্য জারীকৃত প্রজ্ঞাপন, সার্কুলার, আদেশ ও অন্যান্য দলিল প্রদান, এবং আমদানি, রপ্তানি ও ট্রানজিট প্রক্রিয়ার সহিত সম্পর্কিত প্রয়োজনীয় ফরম ও দলিল প্রদানের জন্য বোর্ডে বা কাস্টমস স্টেশনে এক বা একাধিক অনুসন্ধান কেন্দ্র প্রতিষ্ঠা ও চালু রাখিবে। (২) উপ- ধারা (১) এর অধীন প্রতিষ্ঠিত অনুসন্ধান কেন্দ্র, কোনো ইচ্ছুক ব্যক্তির, ইলেকট্রনিক আকারে বা অন্য কোনোভাবে, আবেদনের প্রেক্ষিতে, যুক্তিসঙ্গত সময়ের মধ্যে, ক্ষেত্রমত, ইলেকট্রনিক আকারে, সংশ্লিষ্ট অনুসন্ধানের উত্তর প্রদান এবং সংশ্লিষ্ট ফরম ও দলিল প্রদান করিবে।

End of ধারা ২৫৯. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: কাস্টমস আইন, ২০২৩