Skip to content

কাস্টমস আইন, ২০২৩

ধারা ২৬৪বিশেষ বিধান

বলবৎসপ্তবিংশ অধ্যায় বিবিধ

সপ্তবিংশ অধ্যায় বিবিধ

ধারা ২৬৪

264. বিশেষ বিধান এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, সরকার, বোর্ড এবং এই ধারায় উল্লিখিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহিত পরামর্শক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ আইন, ১৯৮০ (১৯৮০ সনের ৩৬ নং আইন) এর অধীন প্রতিষ্ঠিত ইপিজেডসমূহ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ আইন, ২০১০ (২০১০ সনের ৪২ নং আইন) এর অধীন স্থাপিত অর্থনৈতিক অঞ্চলসমূহ, বাংলাদেশ হাই- টেক পার্ক কর্তৃপক্ষ আইন, ২০১০ (২০১০ সনের ৮ নম্বর আইন) এর অধীন প্রতিষ্ঠিত হাইটেক পার্কসমূহ এবং অনুরূপ কোনো বিশেষায়িত অঞ্চলসমূহের জন্য কাস্টমস সংশ্লিষ্ট স্বতন্ত্র ও পৃথক বিধি প্রণয়ন করিতে পারিবে।

End of ধারা ২৬৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: কাস্টমস আইন, ২০২৩