ধারা ৪কাস্টমস কর্মকর্তা নিয়োগ
দ্বিতীয় অধ্যায় কাস্টমস কর্মকর্তা নিয়োগ এবং ক্ষমতা
ধারা ৪
4. কাস্টমস কর্মকর্তা নিয়োগ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বোর্ড, [আদেশ দ্বারা, উক্ত আদেশে] উল্লিখিত কোনো এলাকা বা কার্যক্রমের জন্য যে কোনো ব্যক্তিকে নিম্নবর্ণিত পদে নিয়োগ প্রদান করিতে পারিবে, যথা:- (ক) কমিশনার অব কাস্টমস; (খ) কমিশনার অব কাস্টমস (আপিল); (গ) কমিশনার অব কাস্টমস (বন্ড); (ঘ) কমিশনার অব কাস্টমস (কাস্টমস মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা); (ঙ) কমিশনার অব কাস্টমস (বাংলাদেশ সিঙ্গেল উইনডো); (চ) কমিশনার অব কাস্টমস (কাস্টমস ঝুঁকি ব্যবস্থাপনা); (ছ) ডিরেক্টর জেনারেল (কাস্টমস গোয়েন্দা ও তদন্ত); (জ) ডিরেক্টর জেনারেল (কাস্টমস রেয়াত ও প্রত্যর্পণ); (ঝ) ডিরেক্টর জেনারেল (কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট প্রশিক্ষণ একাডেমি); (ঞ) ডিরেক্টর জেনারেল (কেন্দ্রীয় গোয়েন্দা সেল); (ট) অ্যাডিশনাল কমিশনার অব কাস্টমস, অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল বা ডিরেক্টর (কেন্দ্রীয় গোয়েন্দা সেল); (ঠ) জয়েন্ট কমিশনার অব কাস্টমস বা ডিরেক্টর বা জয়েন্ট ডিরেক্টর (কেন্দ্রীয় গোয়েন্দা সেল); [(ড) ডেপুটি কমিশনার অব কাস্টমস বা ডেপুটি ডিরেক্টর বা ডেপুটি ডিরেক্টর (কেন্দ্রীয় গোয়েন্দা সেল); (ঢ) অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব কাস্টমস বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (কেন্দ্রীয় গোয়েন্দা সেল);] [(ণ) রেভিনিউ অফিসার অব কাস্টমস; (ত) এসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার অব কাস্টমস; এবং (থ) এসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার অব কাস্টমস পর্যায়ের নিম্নে নহে এইরূপ অন্য যে কোনো পদবীর কাস্টমস কর্মকর্তা।]