ধারা ৪৮যানবাহন এবং কার্গো ঘোষণা
নবম অধ্যায় যানবাহনের আগমন এবং প্রস্থান
ধারা ৪৮
48. যানবাহন এবং কার্গো ঘোষণা (১) বোর্ড কর্তৃক নির্ধারিত ব্যতিক্রম সাপেক্ষে, বাংলাদেশের বাহির হইতে বাংলাদেশে আগমন করিবে এইরূপ যানবাহনের ভারপ্রাপ্ত ব্যক্তি (person- in- charge) অথবা তাহার পক্ষে উক্ত যানবাহনের মালিক বা পরিচালনাকারী বা তাহার এজেন্ট নিম্নবর্ণিত বিষয়ে বোর্ড কর্তৃক নির্ধারিত ফরম, পদ্ধতি ও সময়সীমার মধ্যে একটি ঘোষণা দাখিল করিবেন, যথা:- (ক) যানবাহন আগমনের আসন্ন সময়; (খ) রুট; (গ) ক্রু; (ঘ) যাত্রী; (ঙ) বাংলাদেশে খালাস করিবার লক্ষ্যে হউক বা না হউক, বাংলাদেশে আনয়ন করা হইবে, এইরূপ সকল পণ্যের একটি কার্গো ঘোষণা; এবং (চ) যানবাহন আগমনের কাস্টমস স্টেশনের নাম। (২) যথাযথ কর্মকর্তা কোনো যানবাহনের ভারপ্রাপ্ত ব্যক্তি, মালিক বা পরিচালনাকারী বা তাহাদের এজেন্টকে উপ- ধারা (১) এর অধীন দাখিলকৃত ঘোষণার সংশোধন বা সম্পূরক ঘোষণা দাখিলের অনুমতি প্রদান করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, নিম্নবর্ণিত ক্ষেত্রে কোনো সংশোধন বা সম্পূরক ঘোষণা দাখিলের অনুমতি প্রদান করা যাইবে না, যথা:- (ক) কোনো কাস্টমস কর্মকর্তা কর্তৃক কোনো যানবাহনের ভারপ্রাপ্ত ব্যক্তি, মালিক বা পরিচালনাকারী বা তাহাদের এজেন্টকে যদি এই মর্মে অবহিত করা হয় যে, উক্ত পণ্য পরীক্ষা করা হইবে; (খ) কাস্টমস কর্মকর্তা কর্তৃক উক্ত সংশোধনের বিষয়টি ইতোমধ্যে অশুদ্ধ বলিয়া প্রতিষ্ঠিত হইয়াছে; (গ) গমনের স্থান হইতে উক্ত পণ্য অপসারণ করিবার অনুমতি প্রদান করা হইয়াছে; বা (ঘ) উক্ত পণ্যের জন্য ইতোমধ্যে একটি পণ্য ঘোষণা দাখিল করা হইয়াছে। (৩) যানবাহনের মালিক বা তাহার প্রতিনিধি বা পরিচালনাকারী যানবাহনের আগমন ও প্রস্থানের পূর্বে নির্ধারিত পদ্ধতিতে অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন (Advance Passenger Information- API) এবং প্যাসেঞ্জার নেইম রেকর্ড (Passenger Name Record- PNR) দাখিল করিবেন।