Skip to content

কাস্টমস আইন, ২০২৩

ধারা ৫০দৈবদূর্বিপাক

বলবৎনবম অধ্যায় যানবাহনের আগমন এবং প্রস্থান

নবম অধ্যায় যানবাহনের আগমন এবং প্রস্থান

ধারা ৫০

50. দৈবদূর্বিপাক যদি কোনো দুর্ঘটনা, খারাপ আবহাওয়া বা অন্য কোনো অনিবার্য কারণে কোনো যানবাহনের ভারপ্রাপ্ত ব্যক্তি (person- in- charge) ধারা ৪৯ এ উল্লিখিত বাধ্যবাধকতা পরিপালনে ব্যর্থ হন, তাহা হইলে উক্ত ভারপ্রাপ্ত ব্যক্তি নিম্নরূপ কার্যক্রম গ্রহণ করিবেন, যথা:- (ক) যানবাহনের আগমন নিকটতম কাস্টমস কর্মকর্তা অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট অবিলম্বে অবহিত করিবেন এবং চাহিদামত উক্ত যানবাহনের কার্গোবুক অথবা মেনিফেস্ট অথবা লগ-বুক তাহার নিকট উপস্থাপন করিবেন; (খ) উক্ত কর্মকর্তার সম্মতি ব্যতীত যানবাহনটিতে পরিবহণকৃত কোনো পণ্য খালাসের অথবা কোনো ক্রু-সদস্য অথবা যাত্রীকে ঐ এলাকা হইতে প্রস্থানের অনুমতি দিবেন না; (গ) উক্ত কর্মকর্তা কর্তৃক কোনো পণ্যের ক্ষেত্রে প্রদত্ত যে কোনো নির্দেশ পরিপালন করিবেন; এবং কোনো যাত্রী বা ক্রু- সদস্য এইরূপ কোনো কর্মকর্তার সম্মতি ব্যতীত যানবাহনটির এলাকা ত্যাগ করিবেন না: তবে শর্ত থাকে যে, যানবাহনটির যাত্রী অথবা ক্রু- সদস্যদের স্বাস্থ্য, নিরাপত্তা বা জীবন অথবা সম্পত্তি রক্ষার প্রয়োজন হইলে এই ধারার কোনো কিছুই উক্ত যানবাহন এর সংলগ্ন এলাকা হইতে কোনো যাত্রী অথবা ক্রু- সদস্যের প্রস্থান বর্হিগমন অথবা যানবাহনটি হইতে কোনো পণ্য খালাসকে বিরত করিবে না ।

End of ধারা ৫০. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: কাস্টমস আইন, ২০২৩