Skip to content

কাস্টমস আইন, ২০২৩

ধারা ৫৯এজেন্টের জামানতের ভিত্তিতে বন্দর ছাড়পত্র বা প্রস্থানের অনুমতি প্রদান

বলবৎনবম অধ্যায় যানবাহনের আগমন এবং প্রস্থান

নবম অধ্যায় যানবাহনের আগমন এবং প্রস্থান

ধারা ৫৯

59. এজেন্টের জামানতের ভিত্তিতে বন্দর ছাড়পত্র বা প্রস্থানের অনুমতি প্রদান ধারা ৫৭ বা ৫৮ তে যাহা কিছুই থাকুক না কেন, বিধি দ্বারা নির্ধারিত শর্ত সাপেক্ষে, যথাযথ কর্মকর্তা নৌযানের ক্ষেত্রে বন্দর ছাড়পত্র এবং অন্যান্য যানবাহনের ক্ষেত্রে প্রস্থানের অনুমতি প্রদান করিতে পারিবেন, যদি ধারা ৫৫ বা, ক্ষেত্রমত, ধারা ৫৬ তে নির্ধারিত রপ্তানি কার্গো ঘোষণা এবং অন্যান্য দলিলপত্র উক্ত মঞ্জুরির তারিখ হইতে ১০ (দশ) দিবসের মধ্যে যথাযথভাবে অর্পণ করিবার জন্য এজেন্ট এইরূপ জামানত পেশ করেন যাহা উক্ত কর্মকর্তার নিকট পর্যাপ্ত মনে হয়।

End of ধারা ৫৯. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: কাস্টমস আইন, ২০২৩