ধারা ৭০অনধিক একশত টন জাহাজের চলাচল
বলবৎ
দশম অধ্যায় কাস্টমস স্টেশনে যানবাহন সংশ্লিষ্ট সাধারণ বিধানাবলি
ধারা ৭০
70. অনধিক একশত টন জাহাজের চলাচল (১) বাংলাদেশি জাহাজের আওতাধীন প্রত্যেক নৌযান (Boat) এবং অনধিক ১ (এক) শত টনের অন্যান্য প্রতিটি জাহাজ বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে চিহ্নযুক্ত করিতে হইবে। (২) বিধি দ্বারা নির্ধারিত শর্ত সাপেক্ষে, অনধিক ১ (এক) শত টনের সকল বা যে কোনো শ্রেণির বা যে কোনো বর্ণনার নৌযানের চলাচল, সমুদ্রে বা অভ্যন্তরীণ জলপথে হউক না কেন, নিষিদ্ধ, নিয়ন্ত্রিত বা সীমাবদ্ধ করা যাইবে।