Skip to content

নিউ ডেভেলপমেন্ট ব্যাংক আইন, ২০২৩

ধারা ৫চুক্তির কতিপয় বিশেষ বিধানের আইনগত মর্যাদা

বলবৎ

ধারা ৫

5. চুক্তির কতিপয় বিশেষ বিধানের আইনগত মর্যাদা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, তফসিলে উল্লিখিত চুক্তির বিধানাবলি বাংলাদেশে আইনের মর্যাদাসম্পন্ন হইবে: তবে শর্ত থাকে যে, চুক্তির ANNEX এ বর্ণিত Articles of Agreement of the New Development Bank এর Article 34. Exemption from Taxation সংক্রান্ত বিধানের এইরূপ কোনো ব্যাখ্যা করা যাইবে না, যাহা- (ক) ব্যাংক কর্তৃক কোনো প্রকার পণ্য শুল্কমুক্তভাবে আমদানি করা হইলে পরবর্তীতে কোনো নিয়ন্ত্রণ ব্যতীত বাংলাদেশে উহা বিক্রয়ের অধিকার বর্তায়; অথবা (খ) বিক্রীত পণ্যের মূল্যের অংশ হিসাবে ব্যাংককে শুল্ক বা কর হইতে অব্যাহতি প্রদান করে বা প্রদত্ত সেবার মূল্যের অধিক হয়।

End of ধারা ৫. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: নিউ ডেভেলপমেন্ট ব্যাংক আইন, ২০২৩