Skip to content

ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩

ধারা ৩১সুদ বা মুনাফা মওকুফে বাধা-নিষেধ

বলবৎপঞ্চম অধ্যায় ফাইন্যান্স কোম্পানির কার্যাবলি

পঞ্চম অধ্যায় ফাইন্যান্স কোম্পানির কার্যাবলি

ধারা ৩১

31. সুদ বা মুনাফা মওকুফে বাধা-নিষেধ বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ব্যতিরেকে, কোনো ফাইন্যান্স কোম্পানি নিম্নবর্ণিত ব্যক্তি কর্তৃক গৃহীত ঋণের উপর আরোপিত বা অনারোপিত সুদ বা মুনাফা মওকুফ করিবে না, যথা:- (ক) ফাইন্যান্স কোম্পানির কোনো বর্তমান বা প্রাক্তন পরিচালক ও তাহার পরিবার বা অন্য কোনো ব্যাংক-কোম্পানি বা ফাইন্যান্স কোম্পানির বর্তমান বা প্রাক্তন পরিচালক ও তাহার পরিবার; বা (খ) এইরূপ কোনো ব্যক্তি- (অ) যাহাতে উক্ত ফাইন্যান্স কোম্পানি বা উহার কোনো পরিচালক বা পরিচালকের পরিবারের কোনো সদস্য উল্লেখযোগ্য শেয়ারধারক, পরিচালক, জামিনদার, ম্যানেজিং এজেন্ট, মালিক বা অংশীদার রহিয়াছেন; বা (আ) যাহা উক্ত ফাইন্যান্স কোম্পানি বা উহার কোনো পরিচালক বা উহার কোনো পরিচালকের পরিবারের সদস্য কর্তৃক কোনোভাবে নিয়ন্ত্রিত বা প্রভাবিত হয়; বা (গ) এইরূপ কোনো ব্যক্তি যাহার সহিত উক্ত ফাইন্যান্স কোম্পানির কোনো পরিচালক, অংশীদার বা জামিনদার হিসাবে স্বার্থসংশ্লিষ্ট রহিয়াছে; (ঘ) ইচ্ছাকৃত খেলাপী ঋণগ্রহীতা হিসাবে চিহ্নিত কোনো ব্যক্তি: তবে শর্ত থাকে যে, ঋণের সুদ বা মুনাফা মওকুফের ক্ষেত্রে সংশ্লিষ্ট ঋণের তহবিল ব্যয় (Cost of Fund) আদায়ের বিষয়টি নিশ্চিত করিতে হইবে।

End of ধারা ৩১. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩