Skip to content

ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩

ধারা ৫৪ফাইন্যান্স কোম্পানি এবং পাওনাদারের মধ্যে আপোষ-নিষ্পত্তির ব্যবস্থা

বলবৎনবম অধ্যায় ফাইন্যান্স কোম্পানি অবসায়ন

নবম অধ্যায় ফাইন্যান্স কোম্পানি অবসায়ন

ধারা ৫৪

54. ফাইন্যান্স কোম্পানি এবং পাওনাদারের মধ্যে আপোষ-নিষ্পত্তির ব্যবস্থা এই আইনের কোনো বিধান বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, হাইকোর্ট বিভাগ ফাইন্যান্স কোম্পানি এবং উহার সদস্য বা পাওনাদারের মধ্যে কোনো- (ক) আপোষ-নিষ্পত্তি বা বিশেষ ব্যবস্থা অনুমোদন করিবে না; বা (গ) আপোষ-নিষ্পত্তি বা বিশেষ ব্যবস্থায় কোনো সংশোধন অনুমোদন করিবে না; যদি না বাংলাদেশ ব্যাংক এই মর্মে প্রত্যয়ন করে যে, উক্ত নিষ্পত্তি, বিশেষ ব্যবস্থা বা উহাদের সংশোধন কার্যকর করিবার অযোগ্য নহে এবং সংশ্লিষ্ট কোম্পানির পাওনাদারের স্বার্থের পরিপন্থি নহে।

End of ধারা ৫৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩