Skip to content

[নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়] আইন, ২০২৩

তফসিলতফসিল

বলবৎ

তফসিল

তপশিল বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি [ধারা ২৬ (২) দ্রষ্টব্য] ১ সংজ্ঞা।- বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই সংবিধিতে,- (ক) “আইন” অর্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ আইন, ২০২৩; এবং (খ) “কর্তৃপক্ষ” , “অধ্যাপক” , “সহযোগী অধ্যাপক” , “সহকারী অধ্যাপক” , “প্রভাষক”, “কর্মচারী” এবং “রেজিস্টার্ড গ্র্যাজুয়েট” অর্থ যথাক্রমে , বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ , অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক , প্রভাষক, কর্মচারী এবং রেজিস্টার্ড গ্র্যাজুয়েট। ২। অনুষদের গঠন ও কার্যাবলি।- (১) কোনো অনুষদ উহার ডিন ও অনুষদভুক্ত বিভাগসমূহের সকল শিক্ষক সমন্বয়ে গঠিত হইবে। (২) প্রত্যেক অনুষদের একটি নির্বাহী কমিটি থাকিবে যাহা নিম্নবর্ণিত সদস্যগণ সমন্বয়ে গঠিত হইবে, যথা:- অধ্যাপক না থাকেন , তাহা হইলে উপাচার্য সহযোগী অধ্যাপকগণের মধ্য হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে ১ (এক) জনকে বিভাগীয় চেয়ারম্যান পদে নিযুক্ত করিবেন: তবে শর্ত থাকে যে , সহযোগী অধ্যাপকের নিম্নে কোনো শিক্ষককে বিভাগীয় চেয়ারম্যান পদে নিযুক্ত করা যাইবে না: আরও শর্ত থাকে যে , অন্যূন সহযোগী অধ্যাপক পদমর্যাদার কোনো শিক্ষক কোনো বিভাগে কর্মরত না থাকিলে সংশ্লিষ্ট বিভাগের প্রবীণতম শিক্ষক উহার চেয়ারম্যান হইবেন ব্যাখ্যা।-এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে , পদবি ও পদমর্যাদার ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হইবে এবং কোনো ক্ষেত্রে পদবি ও পদমর্যাদা সমান হইলে সমপদে চাকরিকালের দীর্ঘতার ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হইবে (ক) | ডিন, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) | অনুষদভুক্ত বিভাগসমূহের চেয়ারম্যানগণ; (গ) | অনুষদের অনধিক ১০ (দশ) জন অধ্যাপক , যাহারা উপাচার্য কর্তৃক আবর্তন পদ্ধতিতে মনোনীত হইবেন; (ঘ) | দফা (ক) , (খ) ও (গ) তে উল্লিখিত শিক্ষকগণ ব্যতীত অনুষদের বিভিন্ন বিভাগের ৩ (তিন) জন শিক্ষক (সহকারী অধ্যাপকের নিম্নে নহেন) জ্যেষ্ঠতা এবং আবর্তনের ভিত্তিতে একাডেমিক কাউন্সিল কর্তৃক অনুষদের প্রস্তাব বিবেচনাপূর্বক মনোনীত হইবেন; (ঙ) | অনুষদের বিষয় নহে অথচ একাডেমিক কাউন্সিলের মতে অনুষদের কোনো বিষয়ের সহিত উল্লেখযোগ্যভাবে সম্পর্কযুক্ত , এ ইরূপ বিষয়ে অনধিক ৩ (তিন) জন শিক্ষক , যাহারা একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত হইবেন; এবং (চ) | অনুষদের এক বা একাধিক বিষয়ে বিশেষ জ্ঞানসম্পন্ন ১ (এক) জন শিক্ষাবিদ , যিনি বিশ্ববিদ্যালয়ের কোনো চা কুরিতে নিয়োজিত নহেন এবং একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত।

তফসিল, ক্রমিক ৩

(৩) নির্বাহী কমিটিতে মনোনীত সদস্যগণ তাহাদের নিয়োগের তারিখ হইতে ২ (দুই) বৎসর মেয়াদের জন্য সদস্যপদে অধিষ্ঠিত থাকিবেন

তফসিল, ক্রমিক ৪

(৪) এই আইনের বিধান ও একাডেমিক কাউন্সিলের উপর অর্পিত ক্ষমতা সাপেক্ষে , প্রত্যেক অনুষদের নিম্নবর্ণিত ক্ষমতা থাকিবে, যথা:- | ৩ | (ক) (খ) (গ) (ঘ) (ঙ) (চ) (ছ) (জ) (ঝ) বিভাগ।- (১) | অনুষদের জন্য পাঠক্রম , পাঠ্যসূচি ও অধ্যয়নের বিষয় নির্দিষ্ট করা , প্রত্যেক পাঠক্রম ও পাঠ্যসূচির জন্য নম্বর ধার্য করা এবং এতদুদ্দেশ্যে পাঠক্রম কমিটিসমূহ গঠন করা; ডিগ্রি , ডিপ্লোমা, সার্টিফিকেট ও অন্যান্য সম্মান প্রদানের শর্তাবলি অনুমোদনের জন্য একাডেমিক কাউন্সিলের নিকট সুপারিশ করা; অনুষদের বিভাগসমূহে শিক্ষক ও গবেষক পদ সৃষ্টির জন্য একাডেমিক কাউন্সিলের নিকট সুপারিশ করা; একাডেমিক কাউন্সিল কর্তৃক উহার নিকট প্রেরিত অন্যান্য বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা ; অনুষদের শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করিবার লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত প্রস্তাব করা; বিভাগসমূহে শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখা ; অনুষদের শিক্ষা সহায়ক কার্যক্রম গ্রহণ করা ; অনুষদের কোনো বিভাগের দ্বন্দ্ব ও আন্তঃবিভাগীয় দ্বন্দ্ব মীমাংসা করা ; এবং বহিঃপ্রতিষ্ঠান বা সংস্থার সহিত যোগাযোগ ও সহযোগিতা স্থাপনের লক্ষ্যে বিভাগীয় পাঠক্রম কমিটির নিকট হইতে প্রাপ্ত প্রস্তাব বিবেচনা করা এবং একাডেমিক কাউন্সিলের নিকট এতৎসংক্রান্ত সুপারিশ করা। প্রত্যেক বিভাগে একজন বিভাগীয় চেয়ারম্যান থাকিবেন।

তফসিল, ক্রমিক ২

(২) বিভাগীয় অধ্যাপকগণের মধ্য হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে ২ (দু্ই) বৎসর মেয়াদে ১ (এক) জন অধ্যাপক উপাচার্য কর্তৃক বিভাগীয় চেয়ারম্যান পদে নিযুক্ত হইবেন, যদি কোনো বিভাগে

তফসিল, ক্রমিক ৩

(৩) পর পর ২ (দুই) মেয়াদের জন্য কো নো ব্যক্তি বিভাগীয় চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হইতে পারিবেন না: তবে শর্ত থাকে যে , যদি কোনো বিভাগে কেবল একজন অধ্যাপক বা সহযোগী অধ্যাপক থাকেন, তাহা হইলে সেইক্ষেত্রে এই উপঅনুচ্ছেদের বিধান প্রযোজ্য হইবে না

তফসিল, ক্রমিক ৪

(৪) বিভাগীয় চেয়ারম্যান সংশ্লিষ্ট বিভাগের শিক্ষা কার্যক্রমের যাবতীয় ব্যবস্থার নিশ্চয়তা বিধান করিবেন এবং এই সকল বিষয়ে তিনি ডিনের নিকট দায়বদ্ধ থাকিবেন।

তফসিল, ক্রমিক ৫

(৫) প্রত্যেক বিভাগ সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যানের তত্ত্বাবধানে পরিচালিত হইবে এবং বিভাগীয় চেয়ারম্যান বিভাগের দৈনন্দিন কার্যাদি সম্পাদন করিবেন।

তফসিল, ক্রমিক ৬

(৬) বিভাগের সকল শিক্ষক সমন্বয়ে একাডেমিক কমিটি গঠিত হইবে এবং উক্ত কমিটি নিম্নবর্ণিত কার্যাদি সম্পাদন করিবে, যথা:- (ক) শিক্ষার্থী ভর্তি ; (খ) পাঠ্যসূচি প্রণয়ন ; (গ) পরীক্ষা পরিচালনা ; (ঘ) শিক্ষাদান ; এবং (ঙ) শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক কার্যাবলি।

তফসিল, ক্রমিক ৭

(৭) বিভাগের মোট শিক্ষক সংখ্যার এক-তৃতীয়াংশ শিক্ষক সমন্বয়ে জ্যেষ্ঠতার ভিত্তিতে বিভাগীয় পরিকল্পনা কমিটি গঠিত হইবে: তবে শর্ত থাকে যে, উক্ত কমিটির সদস্য সংখ্যা অন্যূন ৩ (তিন) জন হইতে হইবে।

তফসিল, ক্রমিক ৮

(৮) বিভাগীয় পরিকল্পনা কমিটি নিম্নবর্ণিত কার্যাবলি সম্পাদন করিবে, যথা:- (ক) বিভাগের সম্প্রসারণ ; এবং (খ) শিক্ষক ও কর্মচারী নিয়োগ সংক্রান্ত প্রস্তাব একাডেমিক কাউন্সিলের নিকট প্রেরণ। ৪ পাঠক্রম কমিটির গঠন। - (১) প্রত্যেক বিভাগে একটি পাঠক্রম কমিটি থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) বিভাগীয় চেয়ারম্যান , যিনি উহার সভাপতিও হইবেন; (খ) একাডেমিক কমিটি কর্তৃক বিভাগ হইতে মনোনীত ২ (দুই) জন সদস্য ; (গ) একাডেমিক কাউন্সিলে র প্রস্তাবক্রমে ডিন কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট বিষয়ে ১ (এক) জন বহিঃস্থ বিশেষজ্ঞ শিক্ষক; এবং (ঘ) একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট বিষয়ে বা উহার সহিত সম্পর্কযুক্ত বিষয়ে ২ (দুই) জন বিশেষজ্ঞ সদস্য , যাহাদের একজন হইবেন কোনো গবেষণা প্রতিষ্ঠানের এবং অপরজন হইবেন ব্যবসায়-বাণিজ্য কিংবা শিল্প প্রতিষ্ঠানের সহিত সংশ্লিষ্ট পেশাদারি প্রতিষ্ঠানের একজন উপযুক্ত প্রতিনিধি।

তফসিল, ক্রমিক ২

(২) সংশ্লিষ্ট অনুষদের অধীন কোনো বিভাগে শিক্ষক না থাকিলে অনুষদের ডিন কর্তৃক এই বিশ্ববিদ্যালয়সহ অন্য এক বা একাধিক বিশ্ববিদ্যালয় হইতে উক্ত বিষয়ের ৫ (পাঁচ) জন শিক্ষক সমন্বয়ে পাঠক্রম কমিটি গঠিত হইবে।

তফসিল, ক্রমিক ৩

(৩) কমিটিতে মনোনীত সদস্যগণ তাহাদের নিয়োগের তারিখ হইতে ২ (দুই) বৎসর মেয়াদের জন্য সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন। ৫ পাঠক্রম কমিটির ক্ষমতা ও দায়িত্ব। - পাঠক্রম কমিটি নিম্নবর্ণিত কার্যাদি সম্পাদন করিবে , যথা:- (ক) বিশ্বের জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতির আলোকে আন্তর্জাতিক মানসম্পন্ন পাঠক্রম বা কারিকুলাম নির্ধারণে একাডেমিক কাউন্সিলকে পরামর্শ প্রদান; (খ) অনুমোদিত পাঠক্রম অনুযায়ী পাঠ্য তালিকা প্রণয়ন; (গ) বিভিন্ন শিক্ষা কার্যক্রমের অধীন শিক্ষার্থীদের তত্ত্বাবধায়ক কমিটি গঠন ও গবেষণা তত্ত্বাবধায়ক নিয়োগের জন্য একাডেমিক কাউন্সিলের নিকট সুপারিশ প্রেরণ; (ঘ) বিভাগীয় শিক্ষার্থীদের সকল প্রকার পরীক্ষা , অভিসন্দর্ভ (thesis), গবেষণা, ইত্যাদি বিষয়ে পরীক্ষকদের তালিকা পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট প্রেরণ; এবং (ঙ) সিন্ডিকেট,একাডেমিক কাউন্সিল বা অনুষদ কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন ৬ বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যয় ও শিক্ষার্থীদের বেতনাদি। - (১) বিশ্ববিদ্যালয়ের বার্ষিক পরিচালন ব্যয়ের (মূলধন ব্যয় ব্যতিরেকে) নিরিখে শিক্ষার্থীদের নিকট হইতে বার্ষিক আদায়যোগ্য বেতন ও ফি নির্ধারিত হইবে।

তফসিল, ক্রমিক ২

(২) সেমিস্টার অনুযায়ী নির্ধারিত বেতন ও ফি পরিশোধ করিতে হইবে।

তফসিল, ক্রমিক ৩

(৩) সরকার বা অন্যান্য উৎস হইতে প্রাপ্ত অনুদান বা আয় হইতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেধা ও প্রয়োজনের নিরিখে শিক্ষার্থীদের শিক্ষা বৎসরওয়ারি বৃত্তি প্রদান করিতে পারিবে।

তফসিল, ক্রমিক ৪

(৪) উপঅনুচ্ছেদ (৩) এ যাহা কিছুই থাকুক না কেন , বিশ্ববিদ্যালয়ে র পাঠ কার্যক্রমে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি , অধ্যয়নে সক্রিয় অংশগ্রহণ , পরীক্ষার ফল এবং শৃঙ্খলার উপর বৃত্তি প্রদানের বিষয়টি নির্ভর করিবে। ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি।- (১) এই আইন ও সংবিধির বিধান সাপেক্ষে , বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি , ডিপ্লোমা, সার্টিফিকেট ও অন্যান্য পাঠক্রমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম একাডেমিক কাউন্সিল কর্তৃক এতদুদ্দেশ্যে নিযুক্ত ভর্তি কমিটির মাধ্যমে বিধি দ্বারা পরিচালিত হইবে।

তফসিল, ক্রমিক ২

(২) কোনো শিক্ষার্থী বাংলাদেশের অনুমোদিত কোনো শিক্ষা বোর্ড বা সমমানের সংস্থার অধীন কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হইতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ না হইয়া থাকিলে কিংবা বিদেশের অনুমোদিত ও স্বীকৃত কোনো শিক্ষা বোর্ড , সংস্থা বা শিক্ষা প্রতিষ্ঠানের অধীন উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ না হইয়া থাকিলে এবং বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য যোগ্যতা না থাকিলে উক্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের স্নাতক কোর্সের কোনো পাঠক্রমে ভর্তির যোগ্য হইবে না।

তফসিল, ক্রমিক ৩

(৩) বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি , ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সে শিক্ষার্থী ভর্তির শর্তাবলি এই আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত হইবে।

তফসিল, ক্রমিক ৪

(৪) কোনো পাঠক্রমে ডিগ্রির জন্য ভর্তির উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় ,এই আইন ও বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত সংস্থা কর্তৃক প্রদত্ত ডিগ্রিকে তৎকর্তৃক প্রদত্ত কোনো ডিগ্রির সমমানের বলিয়া স্বীকৃতি প্রদান করিতে পারিবে অথবা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ব্যতীত অন্য কোনো পরীক্ষাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমমানসম্পন্ন বলিয়া স্বীকৃতি প্রদান করিতে পারিবে।

তফসিল, ক্রমিক ৫

(৫) ভর্তির সময় প্রদত্ত মিথ্যা তথ্যের ভিত্তিতে কোনো শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হইলে এবং পরবর্তীকালে উহা প্রমাণিত হইলে তাহার ভর্তি বাতিলযোগ্য হইবে।

তফসিল, ক্রমিক ৬

(৬) নৈতিক স্খলনের দায়ে উপযুক্ত কোনো আদালত কর্তৃক কোনো শিক্ষার্থী দোষী সাব্য স্ত হইলে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্য হইবে না। ৮ পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি।- (১) বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ও নির্ধারিত সংখ্যক কোর্সে একক (ক্রেডিট আওয়ারস) পদ্ধতিতে পরীক্ষা ও মূল্যায়ন গ্রহণ করা হইবে।

তফসিল, ক্রমিক ২

(২) সম্পূর্ণ পাঠ্যসূচি নির্ধারিত সংখ্যক সেমিস্টারে বিভাজিত হইবে এবং ডিগ্রি বা ডিপ্লোমা বিশেষের জন্য নির্ধারিত সংখ্যক কোর্স সম্পন্ন করিয়া ডিগ্রি বা ডিপ্লোমা লাভের জন্য সর্বোচ্চ সময় নির্ধারিত থাকিবে এবং প্রত্যেক পাঠক্রমের সফল সমাপ্তি এবং উহার উপর পরীক্ষা ও মূল্যায়ন গ্রহণের পর পরীক্ষার্থীকে গ্রেড বা নম্বর প্রদান করা হইবে।

তফসিল, ক্রমিক ৩

(৩) সকল সেমিস্টার পরীক্ষা ও মূল্যায়নে প্রাপ্ত গ্রেডের সমন্বয়ের ভিত্তিতে পরীক্ষার ফল নির্ধারণপূর্বক পরীক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হইবে।

তফসিল, ক্রমিক ৪

(৪) বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে প্রদত্ত প্রতিটি কোর্স , যাহা বিশ্ববিদ্যালয়ের কোনো ডিগ্রি প্রদানের জন্য নির্ধারিত পাঠক্রমের অংশবিশেষ , পরীক্ষণের জন্য নিযুক্ত পরীক্ষকগণের মধ্যে অন্যূন ১ (এক) জন শিক্ষক থাকিবেন, যিনি বিশ্ববিদ্যালয়ের কোনো চাকরিতে নিয়োজিত নহেন। ৯ অর্থ কমিটির গঠন।- (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে অর্থ কমিটি গঠিত হইবে, যথা:- (ক) উপাচার্য, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) উপ উপাচার্যগণ; (গ) কোষাধ্যক্ষ ; (ঘ) রেজিস্ট্রার; (ঙ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক মনোনীত উহার অন্যূন উপসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (চ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উহার অন্যূন উপসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (ছ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত ১ (এক) জন সিন্ডিকেট সদস্য , যিনি বিশ্ববিদ্যালয়ের চাকরিতে নিয়োজিত নহেন; (জ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত এই আইনের ধারা ৭ এ উল্লিখিত বিশ্ববিদ্যালয়ের ১ (এক) জন কর্মচারী; (ঝ) উপাচার্য কর্তৃক মনোনীত ১ (এক) জন ডিন ;এবং (ঞ) কমিশন কর্তৃক মনোনীত উহার অন্যূন পরিচালক পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি

তফসিল, ক্রমিক ২

(২) পরিচালক (অর্থ ও হিসাব) অর্থ কমিটির সাচিবিক দায়িত্ব পালন করিবেন।

তফসিল, ক্রমিক ৩

(৩) অর্থ কমিটির মনোনীত কোনো সদস্য ২ (দুই) বৎসর মেয়াদের জন্য উক্ত পদে অধিষ্ঠিত থাকিবেন: তবে শর্ত থাকে যে , অর্থ কমিটির মনোনীত কোনো সদস্যের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাহার পদে বহাল থাকিবেন

তফসিল, ক্রমিক ৪

(৪) অর্থ কমিটির কোনো সদস্য পদ ত্যাগ করিতে চাহিলে যে কোনো সময় সভাপতিকে উদ্দেশ্য করিয়া তাহার স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।

তফসিল, ক্রমিক ৫

(৫) অর্থ কমিটির কোনো সদস্য যে পদ বা প্রতিষ্ঠান হইতে মনোনীত হইয়াছিলেন তিনি যদি সেই পদ বা প্রতিষ্ঠানে না থাকেন, তাহা হইলে তিনি অর্থ কমিটির সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন না। ১০ অর্থ কমিটির ক্ষমতা ও দায়িত্ব।- অর্থ কমিটি- (ক) বিশ্ববিদ্যালয়ের আয় ও ব্যয় সংক্রান্ত কার্য তত্ত্বাবধান করিবে ; (খ) বিশ্ববিদ্যালয়ের অর্থ , তহবিল, সম্পদ ও হিসাবনিকাশ সংক্রান্ত যাবতীয় বিষয়ে সিন্ডিকেটকে পরামর্শ প্রদান করিবে; (গ) বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেট বিবেচনা করিবে এবং এতৎসম্পর্কে সিন্ডিকেটকে পরামর্শ প্রদান করিবে; এবং (ঘ) সংবিধি দ্বারা নির্ধারিত অথবা উপাচার্য বা সিন্ডিকেট কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করিবে। ১১ পরিকল্পনা ও উন্নয়ন কমিটির গঠন। - (১) বিশ্ববিদ্যালয়ের একটি পরিকল্পনা ও উন্নয়ন কমিটি থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) উপাচার্য, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) উপউপাচার্যগণ; (গ) কোষাধ্যক্ষ; (ঘ) উপাচার্য কর্তৃক মনোনীত ১ (এক) জন ডিন; (ঙ) রেজিস্ট্রার; (চ) উপাচার্য কর্তৃক মনোনীত ১ (এক) জন বিভাগীয় চেয়ারম্যান; (ছ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ে চাকরিরত নহেন এইরূপ ৩ (তিন) জন ব্যক্তি যাহাদের মধ্যে ১ (এক) জন প্রকৌশলী , ১ (এক) জন স্থপতি এবং ১ (এক) জন অর্থ ও হিসাব বিশেষজ্ঞ; (জ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত ১ (এক) জন অধ্যাপক বা সহযোগী অধ্যাপক; এবং (ঝ) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী

তফসিল, ক্রমিক ২

(২) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সাচিবিক দায়িত্ব পালন করিবেন।

তফসিল, ক্রমিক ৩

(৩) পরিকল্পনা ও উন্নয়ন কমিটির মনোনীত কোনো সদস্য ২ (দুই) বৎসর মেয়াদের জন্য উক্ত পদে অধিষ্ঠিত থাকিবেন: তবে শর্ত থাকে যে, পরিকল্পনা ও উন্নয়ন কমিটির মনোনীত কোনো সদস্যের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাহার পদে বহাল থাকিবেন

তফসিল, ক্রমিক ৪

(৪) পরিকল্পনা ও উন্নয়ন কমিটির কোনো সদস্য পদ ত্যাগ করিতে চাহিলে যে কোনো সময় সভাপতিকে উদ্দেশ্য করিয়া তাহার স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।

তফসিল, ক্রমিক ৫

(৫) পরিকল্পনা ও উন্নয়ন কমিটির কোনো সদস্য যে পদ বা প্রতিষ্ঠান হইতে মনোনীত হইয়াছিলেন তিনি যদি সেই পদ বা প্রতিষ্ঠানে না থাকেন , তাহা হইলে তিনি পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন না।

তফসিল, ক্রমিক ৬

(৬) পরিকল্পনা ও উন্নয়ন কমিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান পরিকল্পনা কর্তৃপক্ষ হইবে এবং বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যের সহিত সামঞ্জস্য রাখিয়া উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মসূচির মূল্যায়ন করিবে। ১২ পরিকল্পনা ও উন্নয়ন কমিটির কার্যাবলি।- পরিকল্পনা ও উন্নয়ন কমিটি নি ম্নবর্ণিত কার্যাবলি সম্পাদন করিবে, যথা:- (ক) বিশ্ববিদ্যালয়ের সকল উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন , পর্যালোচনা ও মূল্যায়ন এবং এতৎসম্পর্কে সিন্ডিকেটকে পরামর্শ প্রদান; (খ) পূর্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন এবং পূর্ত কর্মসমূহের অগ্রগতি পর্যবেক্ষণ ও সমন্বয় সাধন; (গ) ঠিকাদার তালিকাভুক্তকরণ , দরপত্র যাচাই ও ঠিকাদারের সহিত চুক্তি সম্পাদন; এবং (ঘ) উপাচার্য ও সিন্ডিকেট কর্তৃক নির্ধারিত অন্যান্য কার্য সম্পাদন। ১৩ বাছাই কমিটি - (১) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী নিয়োগের সুপারিশের জন্য নিম্নরূপ পৃথক পৃথক বাছাই কমিটি থাকিবে, যথা:- (ক) অধ্যাপক ও সহযোগী অধ্যাপক নিয়োগের বাছাই কমিটি :

তফসিল, ক্রমিক ১

(১) উপাচার্য , যিনি উহার সভাপতিও হইবেন;

তফসিল, ক্রমিক ২

(২) উপ উপাচার্যগণ;

তফসিল, ক্রমিক ৩

(৩) কোষাধ্যক্ষ ;

তফসিল, ক্রমিক ৪

(৪) আচার্য কর্তৃক মনোনীত ৩ (তিন) জন শিক্ষাবিদ যাহারা বিশ্ববিদ্যালয়ের চাকুরিতে নিয়োজিত নহেন;

তফসিল, ক্রমিক ৫

(৫) সিন্ডিকেট কর্তৃক সংশ্লিষ্ট বিষয়ের জন্য মনোনীত ১ (এক) জন বিশেষজ্ঞ ;

তফসিল, ক্রমিক ৭

(৭) | সংশ্লিষ্ট অনুষদের ডিন; এবং

তফসিল, ক্রমিক ৮

(৮) (খ) সহকারী অধ্যাপক ও প্রভাষক নিয়োগের বাছাই কমিটি | রেজিস্ট্রার, যিনি উহার সাচিবিক দায়িত্বও পালন করিবেন; :

তফসিল, ক্রমিক ১

(১) উপাচার্য , যিনি উহার সভাপতিও হইবেন;

তফসিল, ক্রমিক ২

(২) উপ | উপাচার্যগণ;

তফসিল, ক্রমিক ৩

(৩) কোষাধ্যক্ষ ;

তফসিল, ক্রমিক ৪

(৪) | আচার্য কর্তৃক মনোনীত ২ (দুই) জন শিক্ষাবিদ , যা হারা বিশ্ববিদ্যালয়ের চাকুরিতে নিয়োজিত নহেন;

তফসিল, ক্রমিক ৫

(৫) | সিন্ডিকেট কর্তৃক সংশ্লিষ্ট বিষয়ের জন্য মনোনীত ১ (এক) জন বিশেষজ্ঞ;

তফসিল, ক্রমিক ৬

(৬) | একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত উহার ১ (এক) জন সদস্য;

তফসিল, ক্রমিক ৭

(৭) | সংশ্লিষ্ট অনুষদের ডিন;

তফসিল, ক্রমিক ৮

(৮) | বিভাগীয় চেয়ারম্যান (যদি তিনি অন্যূন সহযোগী অধ্যাপক পদমর্যাদাসম্পন্ন হন); এবং

তফসিল, ক্রমিক ৯

(৯) (গ) রেজিস্ট্রার নিয়োগের বাছাই কমিটি: | রেজিস্ট্রার, যিনি উহার সাচিবিক দায়িত্ব পালন করিবেন; , গ্রন্থাগারিক, পরীক্ষা নিয়ন্ত্রক , প্রধান প্রকৌশলী এবং প্রধান চিকিৎসক

তফসিল, ক্রমিক ১

(১) | উপাচার্য, যিনি উহার সভাপতিও হইবেন;

তফসিল, ক্রমিক ২

(২) | সরকার কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি;

তফসিল, ক্রমিক ৩

(৩) | উপউপাচার্যগণ;

তফসিল, ক্রমিক ৪

(৪) | কোষাধ্যক্ষ;

তফসিল, ক্রমিক ৫

(৫) | সরকার কর্তৃক মনোনীত ১ (এক) জন বিশেষজ্ঞ প্রতিনিধি; এবং

তফসিল, ক্রমিক ৬

(৬) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত উহার ১ (এক) জন সদস্য;

তফসিল, ক্রমিক ৬

(৬) রেজিস্ট্রার, যিনি উহার সাচিবিক দায়িত্বও পালন করিবেন; (ঘ) দশম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মচারী নিয়োগের বাছাই কমিটি:

তফসিল, ক্রমিক ১

(১) উপাচার্য, যিনি উহার সভাপতিও হইবেন;

তফসিল, ক্রমিক ২

(২) উপউপাচার্যগণ;

তফসিল, ক্রমিক ৩

(৩) কোষাধ্যক্ষ;

তফসিল, ক্রমিক ৪

(৪) সরকার কর্তৃক মনোনীত ১ (এক) জন প্রতিনিধি; এবং

তফসিল, ক্রমিক ৫

(৫) রেজিস্ট্রার, যিনি উহার সাচিবিক দায়িত্বও পালন করিবেন; (ঙ) ১১ তম হইতে ২০ তম গ্রেডের কর্মচারী নিয়োগের বাছাই কমিটি:

তফসিল, ক্রমিক ১

(১) কোষাধ্যক্ষ, যিনি উহার সভাপতিও হইবেন, তবে কোষাধ্যক্ষের পদ শূন্য হইলে উপাচার্য উহার সভাপতির দায়িত্ব পালন করিবেন;

তফসিল, ক্রমিক ২

(২) সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান;

তফসিল, ক্রমিক ৩

(৩) সরকার কর্তৃক মনোনীত ১ (এক) জন প্রতিনিধি;

তফসিল, ক্রমিক ৪

(৪) উপাচার্য কর্তৃক মনোনীত ১ (এক) জন প্রতিনিধি; এবং

তফসিল, ক্রমিক ৫

(৫) রেজিস্ট্রার, যিনি উহার সাচিবিক দায়িত্বও পালন করিবেন

তফসিল, ক্রমিক ২

(২) কোনো বাছাই কমিটির মনোনীত কোনো সদস্য ২ (দুই) বৎসর মেয়াদে সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন: তবে শর্ত থাকে যে, তাহার মেয়াদ সমাপ্ত হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকিবেন: আরও শর্ত থাকে যে , পদাধিকারবলে বাছাই কমিটিতে নিয়োজিত কোনো সদস্য কেবল তাহার স্বপদে বহাল থাকা পর্যন্ত বাছাই কমিটির সদস্য পদে নিয়োজিত থাকিবেন

তফসিল, ক্রমিক ৩

(৩) বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী পদে নিয়োগ প্রদান করিবে

তফসিল, ক্রমিক ৪

(৪) বাছাই কমিটির সুপারিশের সহিত সিন্ডিকেট ঐকমত্য পোষণ না করিলে পুনর্বিবেচনার জন্য বিষয়টি আচার্যের সমীপে প্রেরণ করিতে পারিবে এবং উক্ত বিষয়ে আচার্যের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে

তফসিল, ক্রমিক ৫

(৫) বাছাই কমিটি বিশেষ যোগ্যতাসম্পন্ন প্রার্থীকে বিশেষ সুবিধা প্রদানের বিষয়ে সিন্ডিকেটের নিকট সুপারিশ করিতে পারিবে

তফসিল, ক্রমিক ৬

(৬) বাছাই কমিটির সভায় আচার্য ও সরকার কর্তৃক মনোনীত সদস্যগণের উপস্থিতি নিশ্চিত করিতে হইবে। ১৪ পরিচালক (অর্থ ও হিসাব)। - (১) পরিচালক (অর্থ ও হিসাব) বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন কর্মচারী হইবেন।

তফসিল, ক্রমিক ২

(২) পরিচালক (অর্থ ও হিসাব) এর দায়িত্ব ও ক্ষমতা সিন্ডিকেট কর্তৃক নির্ধারিত হইবে। ১৫ পরিচালক (গবেষণা)। - (১) উপাচার্যের সুপারিশক্রমে , শিক্ষা ও গবেষণা প্রশাসনে অভিজ্ঞতার ভিত্তিতে অন্যূন সহযোগী অধ্যাপক পদমর্যাদাসম্পন্ন শিক্ষকগণের মধ্য হইতে সিন্ডিকেট কর্তৃক ২ (দুই) বৎসরের জন্য পরিচালক (গবেষণা) নিযুক্ত হইবেন।

তফসিল, ক্রমিক ২

(২) পরিচালক (গবেষণা) এর দায়িত্ব ও ক্ষমতা সিন্ডিকেট কর্তৃক নির্ধারিত হইবে। ১৬ পরিচালক (বহিরঙ্গন কার্যক্রম)। - (১) উপাচার্যের সুপারিশক্রমে , শিক্ষা ও গবেষণা প্রশাসনে অভিজ্ঞতার ভিত্তিতে অন্যূন সহযোগী অধ্যাপক পদমর্যাদাসম্পন্ন শিক্ষকগণের মধ্য হইতে সিন্ডিকেট কর্তৃক ২ (দুই) বৎসরের জন্য পরিচালক (বহিরঙ্গন কার্যক্রম) নিযুক্ত হইবেন।

তফসিল, ক্রমিক ২

(২) পরিচালক (বহিরঙ্গন কার্যক্রম) এর দায়িত্ব ও ক্ষমতা সিন্ডিকেট কর্তৃক নির্ধারিত হইবে ১৭ শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা। - (১) উপাচার্যের সুপারিশক্রমে , শিক্ষা প্রশাসনে অভিজ্ঞতার ভিত্তিতে অন্যূন সহযোগী অধ্যাপক পদমর্যাদাসম্পন্ন শিক্ষকগণের মধ্য হইতে সিন্ডিকেট কর্তৃক ২ (দুই) বৎসরের জন্য শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা নিযুক্ত হইবেন।

তফসিল, ক্রমিক ২

(২) শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা উপাচার্যের নিয়ন্ত্রণে থাকিয়া শিক্ষার্থীদের শৃঙ্খলা ও শিক্ষা বহির্ভূত বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান ও তত্ত্বাবধান এবং সার্বিক কল্যাণ সাধন করিবেন

তফসিল, ক্রমিক ৩

(৩) শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টার অন্যান্য দায়িত্ব ও ক্ষমতা সিন্ডিকেট কর্তৃক নির্ধারিত হইবে। ১৮ প্রক্টর।- (১) উপাচার্যের সুপারিশক্রমে , শিক্ষা প্রশাসনে অভিজ্ঞতার ভিত্তিতে অধ্যাপক কিংবা সহযোগী অধ্যাপক পদমর্যাদাসম্পন্ন শিক্ষকগণের মধ্য হইতে সিন্ডিকেট কর্তৃক ২ (দুই) বৎসরের জন্য ১ (এক) জন প্রক্টর এবং প্রয়োজনে , সহযোগী অধ্যাপক কিংবা সহকারী অধ্যাপক পদমর্যাদাসম্পন্ন শিক্ষকগণের মধ্য হইতে এক বা একাধিক সহকারী প্রক্টর নিযুক্ত হইবেন।

তফসিল, ক্রমিক ২

(২) প্রক্টর ও সহকারী প্রক্টর এর দায়িত্ব ও ক্ষমতা সিন্ডিকেট কর্তৃক নির্ধারিত হইবে। ১৯ প্রাধ্যক্ষ।- (১) উপাচার্যের সুপারিশক্রমে , শিক্ষা প্রশাসনে অভিজ্ঞতার ভিত্তিতে অন্যূন সহযোগী অধ্যাপক পদমর্যাদাসম্পন্ন শিক্ষকগণের মধ্য হইতে সিন্ডিকেট কর্তৃক ২ (দুই) বৎসরের জন্য প্রাধ্যক্ষ নিযুক্ত হইবেন

তফসিল, ক্রমিক ২

(২) প্রাধ্যক্ষ উপাচার্যের নিয়ন্ত্রণে থাকিয়া আবাসিক হল প্রশাসনের নির্বাহী কর্মচারী হিসাবে দায়িত্ব পালন করিবেন।

তফসিল, ক্রমিক ৩

(৩) প্রাধ্যক্ষের অন্যান্য দায়িত্ব ও ক্ষমতা সিন্ডিকেট কর্তৃক নির্ধারিত হইবে ২০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।- (১) বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক সার্বক্ষণিকভাবে নিয়োজিত হইবেন: তবে শর্ত থাকে যে , বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম যাহাতে অসুবিধার সম্মুখীন না হয় , সেই জন্য উপাচার্য , প্রয়োজনে, মঞ্জুরি কমিশনের অনুমোদনক্রমে এক বা একাধিক খণ্ডকালীন শিক্ষক নিয়োগ প্রদান করিতে পারিবেন।

তফসিল, ক্রমিক ২

(২) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ- (ক) শিক্ষার্থীদের উন্নত নৈতিকতা বোধে উদ্বুদ্ধ করিবার লক্ষ্যে নিজেদের পেশাগত দায়িত্ব পালন এবং সার্বিক জীবনাচরণে নীতি-নৈতিকতা ও মূল্যবোধের অনুকরণীয় দৃষ্টান্ত হিসাবে প্রতিষ্ঠিত করিবেন; (খ) বক্তৃতা , টিউটোরিয়াল , আলোচনা, সেমিনার, হাতে-কলমে, ডিজিটাল পদ্ধতিতে ও কর্ম-শিবিরের মাধ্যমে শিক্ষাদান করিবেন; (গ) গবেষণা পরিচালনা ও তত্ত্বাবধান করিবেন ; (ঘ) শিক্ষার্থীদের সহিত যোগাযোগ রাখিবেন , তাহাদিগকে দিক-নির্দেশনা প্রদান করিবেন এবং তাহাদের কার্যক্রম তদারক করিবেন; (ঙ) বিশ্ববিদ্যালয় এবং উহার অনুষদ ও অন্যান্য পাঠক্রম সহায়ক সংস্থার পাঠক্রম ও পাঠ্যসূচি প্রণয়ন , পরীক্ষা পদ্ধতি নির্ধারণ ও পরিচালনা , পরীক্ষার উত্তরপত্র ও গবেষণামূলক প্রবন্ধের মূল্যায়ন এবং গ্রন্থাগার , পরীক্ষাগার, অন্যান্য শিক্ষামূলক ও পাঠক্রম সহায়ক কার্যক্রম সংগঠনে কর্তৃপক্ষসমূহকে সহায়তা প্রদান করিবেন; (চ) উপাচার্যের অনুমোদন সাপেক্ষে , পরামর্শক হিসাবে কাজ করিতে পারিবেন এবং অনুরূপ কাজের জন্য প্রাপ্ত পারিতোষিকের এক-পঞ্চমাংশ বিশ্ববিদ্যালয়ের তহবিলে জমা প্রদানে বাধ্য থাকিবেন; (ছ) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক পূর্বানুমতি ব্যতিরেকে খণ্ডকালীন বা পূর্ণকালীন অন্য কোনো কার্য বা চাকরি করিতে পারিবেন না; এবং (জ) সংবিধি দ্বারা নির্ধারিত এবং উপাচার্য , ডিন ও বিভাগীয় চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত অন্যান্য কার্য ও দায়িত্ব সম্পাদন করিবেন ২১ সম্মানসূচক ডিগ্রি।- কোনো ব্যক্তিকে সম্মানসূচক ডিগ্রি প্রদানের কোনো প্রস্তাব একাডেমিক কাউন্সিল কর্তৃক সিন্ডিকেটের নিকট প্রেরিত হইলে এবং সিন্ডিকেট প্রস্তাবটিতে সমর্থন প্রদান করিলে উহা আচার্যের নিকট চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করিতে হইবে এবং আচার্য কর্তৃক প্রস্তাবটি অনুমোদিত হওয়া সাপেক্ষে সম্মানসূচক ডিগ্রি প্রদান করা যাইবে। ২২ রেজিস্টার্ড গ্র্যাজুয়েট।- (১) গ্র্যাজুয়েট হইবার পর অন্যূন ৫ (পাঁচ) বৎসর অতিক্রান্ত হইলে বিশ্ববিদ্যালয়ের কোনো গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ও বার্ষিক ফি প্রদান করিয়া রেজিস্টা র্ড গ্র্যাজুয়েটদের রেজিস্টারে তাহার নাম অন্তর্ভুক্ত করিবার অধিকারী হইবেন।

তফসিল, ক্রমিক ২

(২) উপঅনুচ্ছেদ (১) অনুযায়ী আবেদনকারী গ্র্যাজুয়েটকে রেজিস্ট্রেশন ফি ও বার্ষিক ফি প্রদানের তারিখ হইতে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসাবে নিবন্ধন করা হইবে এবং উপঅনুচ্ছেদ (৫) এর বিধান অনুযায়ী রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের রেজিস্টার হইতে তাহার নাম বাদ না দেওয়া পর্যন্ত তিনি অব্যাহতভাবে এইরূপ রেজিস্টার্ড থাকিবেন।

তফসিল, ক্রমিক ৩

(৩) রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসাবে রেজিস্ট্রেশনকৃত কোনো ব্যক্তি এককালীন নির্ধারিত ফি প্রদান করিয়া আজীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সদস্য হিসাবে সুযোগ-সুবিধা ভোগ করিবার অধিকারী হইবেন: তবে শর্ত থাকে যে, (ক) কোনো রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সদস্য তাহার নাম রেজিস্ট্রেশনে র প্রথম বৎসর হইতে ক্রমাগতভাবে ১৫ (পনেরো) বৎসর বার্ষিক ফি প্রদান করিয়া থাকিলে তিনি আমরণ বা ইস্তফা প্রদান না করা পর্যন্ত আর কোনো ফি প্রদান না করিয়াই রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসাবে সুযোগ-সুবিধা ভোগ করিতে পারিবেন; এবং (খ) বকেয়া ফি পরিশোধ না করিবার কারণে কাহারও নাম রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের তালিকা হইতে বাদ দেওয়া হইলে , তিনি এককালীন নির্ধারিত ফি পরিশোধ করিয়া আজীবন সদস্যরূপে রেজিস্টার্ড হইতে পারিবেন।

তফসিল, ক্রমিক ৪

(৪) কোনো রেজিস্টার্ড গ্র্যাজুয়েট তাহার প্রদেয় বার্ষিক ফি শিক্ষা বৎসরের যে কোনো সময়ে প্রদান করিতে পারিবেন।

তফসিল, ক্রমিক ৫

(৫) কোনো রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সংবিধির বিধান দ্বারা নির্ধারিত তারিখের মধ্যে কোনো শিক্ষা বৎসরের বকেয়া ফি প্রদানে ব্যর্থ হইলে , তিনি সংশ্লিষ্ট শিক্ষা বৎসরে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটের অধিকার প্রয়োগ বা সুযোগ-সুবিধা ভোগ করিবার অধিকারী হইবেন না এবং তাহার নাম উক্ত তালিকা হইতে বাদ দেওয়া হইবে।

তফসিল, ক্রমিক ৬

(৬) কোনো রেজিস্টার্ড গ্র্যাজুয়েট কোনো শিক্ষা বৎসরে প্রদেয় বার্ষিক ফি প্রদানে ব্যর্থ হইলে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের তালিকা হইতে তাহার নাম বাদ দেওয়া হইবে: তবে শর্ত থাকে যে , তিনি পরবর্তী শিক্ষা বৎসরে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসাবে পুনরায় তালিকাভুক্ত হইতে পারিবেন , যদি তিনি পুনঃতালিকাভুক্তির বৎসর পর্যন্ত সকল বকেয়া ফি পরিশোধ করেন

তফসিল, ক্রমিক ৭

(৭) সংবিধির বিধান দ্বারা নির্ধারিত ফর্মে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসাবে পুনঃতালিকাভুক্ত বা পুনঃভর্তির জন্য আবেদন করিতে পারিবেন: তবে শর্ত থাকে যে, নির্ধারিত ফি প্রদান করা না হইলে, পুনঃতালিকাভুক্তি বা পুনঃভর্তির কোনো আবেদন গ্রহণ করা হইবে না।

তফসিল, ক্রমিক ৮

(৮) গ্র্যাজুয়েটদের রেজিস্ট্রেশন সংক্রান্ত সকল বিরোধ নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে গঠিত কমিটি কর্তৃক নিষ্পত্তি করা হইবে, যথা:- (ক) উপাচার্য , যিনি উহার সভাপতিও হইবেন; (খ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত উহার ১ (এক) জন সদস্য ; এবং (গ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত উহার ১ (এক) জন সদস্য।

তফসিল, ক্রমিক ৯

(৯) উপঅনুচ্ছেদ (৮) এর অধীন গঠিত কমিটির কার্য পদ্ধতি উক্ত কমিটি কর্তৃক স্থিরীকৃত হইবে।

তফসিল, ক্রমিক ১০

(১০) নিবন্ধন বা রেজিস্ট্রেশন সংক্রান্ত সকল বিরোধ নিষ্পত্তিতে উপঅনুচ্ছেদ (৮) এর অধীন গঠিত কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।

তফসিল, ক্রমিক ১১

(১১) রেজিস্টার্ড গ্র্যাজুয়েটগণ বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ব্যবহার করিবার অধিকারী হইবেন। ২৩ অন্যান্য কর্মচারীর কর্তব্য।- অন্যান্য কর্মচারী সংবিধি দ্বারা নির্ধারিত এবং সিন্ডিকেট ও উপাচার্য কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করিবেন। ২৪ আকস্মিকভাবে শূন্য হওয়া পদ পূরণ। - বিশ্ববিদ্যালয়ের কোনো কর্তৃপক্ষ বা ইনস্টিটিউটে পদাধিকারবলে সদস্য নহেন এইরূপ কোনো সদস্যের পদে আকস্মিক শূন্যতা সৃষ্টি হইলে যে ব্যক্তি বা কর্তৃপক্ষ উক্ত সদস্যকে নিযুক্ত , নির্বাচিত বা মনোনীত করিয়াছিলেন সেই ব্যক্তি বা কর্তৃপক্ষ , যথাশীঘ্র সম্ভব, উক্ত শূন্য পদ পূরণ করিবেন এবং যে ব্যক্তি এই প্রকার শূন্য পদে নিযুক্ত , নির্বাচিত বা মনোনীত হইবেন সেই ব্যক্তি যাহার স্থলাভিষিক্ত হইয়াছেন , তাহার অসমাপ্ত কার্যকালের জন্য উক্ত কর্তৃপক্ষ বা সংস্থার সদস্যপদে বহাল থাকিবেন। ২৫ অবসর।- (১) বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ৬৫ (পঁয়ষট্টি) বৎসর বয়স পূর্তিতে অবসর গ্রহণ করিবেন

তফসিল, ক্রমিক ২

(২) বিশ্ববিদ্যালয়ের সকল কর্মচারী ৬০ (ষাট) বৎসর বয়স পূর্তিতে অবসর গ্রহণ করিবেন

তফসিল, ক্রমিক ৩

(৩) উপঅনুচ্ছেদ (১) ও (২) এর ক্ষেত্রে, সময় সময় , সরকার কর্তৃক জারীকৃত আদেশ প্রাধা ন্য পাইবে ২৬ অবসরভাতা ও ভবিষ্য তহবিল। - সংবিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি এবং শর্তাবলি সাপেক্ষে বিশ্ববিদ্যালয় উহার শিক্ষক ও কর্মচারীদের কল্যাণার্থে প্রচলিত সরকারি বিধি-বিধানের সহিত সামঞ্জস্য রাখিয়া অবসরভাতা , যৌথ বিমা তহবিল , কল্যাণ তহবিল বা ভবিষ্য তহবিল গঠন অথবা আনুতোষিক বা পারিতোষিক প্রদানের ব্যবস্থা করিতে পারিবে। ২৭ বিশেষ আর্থিক সহায়তা।- কোনো কর্মচারী চাকরির মেয়াদ ৫ (পাঁচ) বৎসর পূর্ণ হইবার পূর্বে যদি স্বাস্হ্যগত কারণে অক্ষম হইয়া পড়েন অথবা তাহার মৃত্যু হয় , সেইক্ষেত্রে তিনি যত বৎসর চাকরি করিয়াছেন উহার প্রতি পূর্ণ বৎসর কিংবা উহার অংশ বিশেষের জন্য ৩ (তিন) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ , তাহার মাসিক সর্বশেষ আহরিত মূল বেতনের হার অনুযায়ী , তিনি অথবা তাহার পরিবার এককালীন বিশেষ আর্থিক সহায়তা হিসাবে প্রাপ্য হইবেন , তবে এইক্ষেত্রে সরকার কর্তৃক, সময় সময়, জারীকৃত এতৎসংক্রান্ত আদেশ প্রাধান্য পাইবে ২৮ সভার কোরাম।- অন্য কোনোভাবে কর্তৃপক্ষের সভার কোরাম নির্ধারণ করা না হইলে , প্রত্যেক কর্তৃপক্ষের সভায় উহার মোট সদস্য সংখ্যার ৫০ ( পঞ্চাশ) শতাংশ সদস্যের উপস্থিতি দ্বারা সংশ্লিষ্ট সভার কোরাম হইবে এবং এ ই বিষয়ে প্রত্যেক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা হিসাবে গণনা করা হইবে। ২৯ সংবিধির ব্যাখ্যা।- এই সংবিধির কোনো বিধানের ব্যাখ্যার প্রয়োজন দেখা দিলে বিষয়টির উপর সিন্ডিকেটের প্রতিবেদনসহ উহা আচার্যের নিকট প্রেরণ করিতে হইবে এবং এতৎবিষয়ে আচার্যের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।

End of তফসিল to তফসিল, ক্রমিক ৩. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: [নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়] আইন, ২০২৩