লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩
ধারা ৩২সিলেকশন কমিটি
বলবৎ
ধারা ৩২
32. সিলেকশন কমিটি (১) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী নিয়োগের সুপারিশের জন্য পৃথক পৃথক সিলেকশন কমিটি থাকিবে। (২) সিলেকশন কমিটির গঠন ও কার্যাবলি সংবিধি দ্বারা নির্ধারিত হইবে। (৩) সিলেকশন কমিটির সুপারিশ সিন্ডিকেট কর্তৃক অনুমোদিত হইতে হইবে। (৪) সিন্ডিকেট সিলেকশন কমিটির সুপারিশের সহিত একমত না হইলে বিষয়টি আচার্যের নিকট প্রেরণ করিতে হইবে এবং উক্ত বিষয়ে তাহার সিদ্ধান্তই চূড়ান্ত হইবে।
সূচিপত্র দেখুন: লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩