Skip to content

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,- (১) “অনুষদ” অর্থ বিশ্ববিদ্যালয়ের অনুষদ; (২) “অ্যাকাডেমিক কাউন্সিল” অর্থ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল; (৩) “অ্যাক্রেডিটেশন কাউন্সিল” অর্থ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭ (২০১৭ সনের ৯ নং আইন) এর অধীন গঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল; (৪) “আচার্য” অর্থ বিশ্ববিদ্যালয়ের আচার্য; (৫) “ইনস্টিটিউট” অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত, অনুমোদিত বা স্থাপিত কোনো ইনস্টিটিউট; (৬) “উপউপাচার্য” অর্থ বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য; (৭) “উপাচার্য” অর্থ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য; (৮) “কর্তৃপক্ষ” অর্থ সিন্ডিকেট, অ্যাকাডেমিক কাউন্সিল, অনুষদ, বিভাগ, অর্থ কমিটি, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি, বাছাই কমিটি, শৃঙ্খলা কমিটি এবং সংবিধি অনুযায়ী গঠিত অন্যান্য কর্তৃপক্ষ; (৯) “কর্মচারী” অর্থ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী; (১০) “কোষাধ্যক্ষ” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ; (১১) “ডিন” অর্থ অনুষদের ডিন; (১২) “তফশিল” অর্থ এই আইনের তফশিল; (১৩) “পরিচালক” অর্থ কোনো ইনস্টিটিউটের পরিচালক; (১৪) “পরিচালনা পর্ষদ” অর্থ ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদ; (১৫) “পরীক্ষা নিয়ন্ত্রক” অর্থ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক; (১৬) “প্রক্টর” অর্থ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর; (১৭) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (১৮) “প্রাধ্যক্ষ” অর্থ কোনো হলের প্রধান; (১৯) “বিজনেস ইনকিউবেটর” অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থাপিত বা পরিচালিত কোনো বিজনেস ইনকিউবেটর; (২০) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (২১) “বিভাগ” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগ; (২২) “বিভাগীয় চেয়ারম্যান” অর্থ কোনো বিভাগের প্রধান; (২৩) “বিশ্ববিদ্যালয়” অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; (২৪) “মঞ্জুরি কমিশন” অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973 (President’s Order No. 10 of 1973) এর অধীন গঠিত University Grants Commission of Bangladesh; (২৫) “মঞ্জুরি কমিশন আদেশ” অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973 (President’s Order No.10 of 1973); (২৬) “মূল্যায়ন” অর্থ পরীক্ষা ব্যতীত অন্য কোনো মাধ্যমে শিক্ষার্থীর অগ্রগতির মান নিরূপণ; (২৭) “রেজিস্ট্রার” অর্থ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার; (২৮) “রেজিস্টার্ড গ্র্যাজুয়েট” অর্থ এই আইনের বিধান অনুযায়ী গঠিত রেজিস্টার্ড গ্র্যাজুয়েট; (২৯) “শিক্ষক” অর্থ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক বা প্রভাষক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক শিক্ষক হিসাবে স্বীকৃত অন্য কোনো ব্যক্তি; (৩০) “শিক্ষার্থী” অর্থ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত কোনো শিক্ষার্থী; (৩১) “সিন্ডিকেট” অর্থ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট; (৩২) “সংবিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত সংবিধি; (৩৩) “সংস্থা” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোনো সংস্থা; (৩৪) “সাংগঠনিক কাঠামো” অর্থ এই আইনের অধীন অনুমোদিত সাংগঠনিক কাঠামো; এবং (৩৫) “হল” অর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বসবাসের জন্য বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় পরিচালিত ছাত্রাবাস।

End of ধারা ২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩