Skip to content

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩

ধারা ৩১বার্ষিক হিসাব ও নিরীক্ষা

বলবৎ

ধারা ৩১

31. বার্ষিক হিসাব ও নিরীক্ষা (১) বিশ্ববিদ্যালয়ের বার্ষিক হিসাব ও আর্থিক বিবরণী সিন্ডিকেটের নির্দেশনা অনুসারে প্রস্তুত ও সংরক্ষণ করিতে হইবে এবং বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং মঞ্জুরি কমিশন কর্তৃক মনোনীত অডিট টিম দ্বারা নিরীক্ষিত হইতে হইবে। (২) উপধারা (১) এর অধীন নিযুক্ত অডিট টিম বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক কর্তৃক নির্ধারিত পন্থা ও পরিধিতে হিসাব নিরীক্ষা করিবেন। (৩) বার্ষিক হিসাব, নিরীক্ষা প্রতিবেদনের অনুলিপিসহ, মঞ্জুরি কমিশনের মাধ্যমে সরকারের নিকট পেশ করিতে হইবে।

End of ধারা ৩১. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩