Skip to content

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন, ২০২৩

ধারা ১৭রেজিস্ট্রার

বলবৎChapter দ্বিতীয় অধ্যায় কাউন্সিল প্রতিষ্ঠা, গভর্নিং বডি, নির্বাহী পরিষদ, কার্যাবলি, ইত্যাদি
  • Not in the index: Gazzeted Copy (the gazette as published, PDF only)

Chapter দ্বিতীয় অধ্যায় কাউন্সিল প্রতিষ্ঠা, গভর্নিং বডি, নির্বাহী পরিষদ, কার্যাবলি, ইত্যাদি

ধারা ১৭

17. রেজিস্ট্রার (১) কাউন্সিলের একজন রেজিস্ট্রার থাকিবেন এবং তাহার নিয়োগ ও কর্মের শর্তাদি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে। (২) রেজিস্ট্রার নিম্নবর্ণিত দায়িত্ব পালন করিবেন, যথা:̶ (ক) প্রেসিডেন্ট বা চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী ক্ষেত্রমত, গভর্নিং বডি এবং নির্বাহী পরিষদের সভার তারিখ, সময় ও আলোচ্যসূচি নির্ধারণ এবং কার্যপত্র ও কার্যবিবরণী প্রস্তুত; (খ) গভর্নিং বডি ও নির্বাহী পরিষদ কর্তৃক সম্পাদিত কার্যাবলির বিবরণ ও সংশ্লিষ্ট নথি সংরক্ষণ; (গ) প্রেসিডেন্ট বা চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী কাউন্সিলের দৈনন্দিন প্রশাসন পরিচালনায় সহায়তা প্রদান; এবং (ঘ) প্রেসিডেন্ট বা চেয়ারম্যান কর্তৃক নির্দেশিত অন্যান্য দায়িত্ব পালন ও কার্য সম্পাদন।

End of ধারা ১৭. Not in the index for this Act: Gazzeted Copy (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন, ২০২৩