Skip to content

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন, ২০২৩

ধারা ৭কাউন্সিলের দায়িত্ব ও কার্যাবলি

বলবৎChapter দ্বিতীয় অধ্যায় কাউন্সিল প্রতিষ্ঠা, গভর্নিং বডি, নির্বাহী পরিষদ, কার্যাবলি, ইত্যাদি
  • Not in the index: Gazzeted Copy (the gazette as published, PDF only)

Chapter দ্বিতীয় অধ্যায় কাউন্সিল প্রতিষ্ঠা, গভর্নিং বডি, নির্বাহী পরিষদ, কার্যাবলি, ইত্যাদি

ধারা ৭

7. কাউন্সিলের দায়িত্ব ও কার্যাবলি কাউন্সিলের দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:̶ (ক) হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ে স্নাতকোত্তর, ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি বা ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি ডিগ্রিধারীদের বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে নিবন্ধন; (খ) নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসকগণের দেশি-বিদেশি হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষার অন্যান্য কোর্স, ডিগ্রি বা যোগ্যতার স্বীকৃতি প্রদান; (গ) হোমিওপ্যাথিক উচ্চ শিক্ষা ও গবেষণায় আর্থিক অনুদান প্রদান, গবেষণাসমূহের অনুমোদন, স্বীকৃতি ও প্রকাশনাসহ এতদসংক্রান্ত অন্যান্য কার্যক্রম গ্রহণ; (ঘ) হোমিওপ্যাথিক চিকিৎসা সেবার নির্ধারিত মান ও হোমিওপ্যাথিক চিকিৎসকগণের নৈতিকতা নিশ্চিতকরণের এবং হোমিওপ্যাথিক চিকিৎসার অসাধু অনুশীলন (practice) প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ; (ঙ) হোমিওপ্যাথিক চিকিৎসা জার্নাল, সাময়িকী, চিকিৎসা গাইডলাইন, ম্যানুয়েল বা অনুরূপ অন্যান্য দলিলাদির অনুমোদন; (চ) হোমিওপ্যাথিক চিকিৎসকগণের পেশাগত মান উন্নয়নের জন্য অনুশীলনের ব্যবস্থা করা এবং সময়োপযোগী অন্যান্য প্রশিক্ষণ কোর্সের আয়োজন ও সনদ বিতরণ; (ছ) হোমিওপ্যাথিক শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীর দ্বারা হোমিওপ্যাথিক বিষয়ে গবেষণা বা তাহাদের উচ্চ শিক্ষার ব্যবস্থা করা এবং হোমিওপ্যাথিক চিকিৎসক, শিক্ষক বা হোমিওপ্যাথি বিষয়ে আগ্রহী ব্যক্তিগণের দ্বারা গবেষণা কার্য পরিচালনা; এবং (জ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে নির্বাহী পরিষদের দায়িত্ব ও কার্যাবলি তদারকি; (ঝ) সরকার কর্তৃক সময়ে সময়ে প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন ও কার্যাবলি সম্পাদন।

End of ধারা ৭. Not in the index for this Act: Gazzeted Copy (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন, ২০২৩