Skip to content

পরিত্যক্ত বাড়ি (সম্পূরক বিধানাবলি) আইন, ২০২৩

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) “কোর্ট অব সেটেলমেন্ট” অর্থ ধারা ৮ এর উপ-ধারা (২) এর অধীন গঠিত কোর্ট অব সেটেলমেন্ট; (২) “দেওয়ানি কার্যবিধি” অর্থ Code of Civil Procedure, 1908 (Act No. V of 1908); (৩) “পরিত্যক্ত সম্পত্তি” অর্থ Bangladesh Abandoned Property (Control, Management and Disposal) Order, 1972 (President’s Order No. 16 of 1972) এর section 2 এর clause (1) এ সংজ্ঞায়িত abandoned property; (৪) “বাড়ি” অর্থ শহর এলাকার কোনো পরিত্যক্ত আবাসিক বাড়ি বা আবাসিক উদ্দেশ্যে বরাদ্দকৃত ভূমি, ভবন বা অন্য কোনো পরিত্যক্ত বাড়ি বা ভবন বা অবকাঠামো এবং পরিত্যক্ত বাড়ি সংলগ্ন ভূমি, আঙিনা, জলাধার, উপাসনালয় এবং ব্যক্তিগত কবরস্থান বা শ্মশানও অন্তর্ভুক্ত হইবে; (৫) “পরিত্যক্ত বাড়ি” অর্থ পরিত্যক্ত সম্পত্তির কোনো বাড়ি; (৬) “রাষ্ট্রপতির ১৯৭২ সনের ১৬ নং আদেশ” অর্থ Bangladesh Abandoned Property (Control, Management and Disposal) Order, 1972 (President’s Order No. 16 of 1972); (৭) “শহর” অর্থ সিটি কর্পোরেশন ও পৌরসভার এখতিয়াভুক্ত এলাকাসহ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ এবং সরকার কর্তৃক আইনের দ্বারা প্রতিষ্ঠিত অন্যান্য উন্নয়ন কর্তৃপক্ষের আওতাভুক্ত এলাকার ক্ষেত্রে উক্ত কর্তৃপক্ষের মাস্টার প্ল্যানের আওতাভুক্ত এলাকা এবং হাউজিং এস্টেট হিসাবে ঘোষিত যেকোনো এলাকা।

End of ধারা ২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: পরিত্যক্ত বাড়ি (সম্পূরক বিধানাবলি) আইন, ২০২৩