পরিত্যক্ত বাড়ি (সম্পূরক বিধানাবলি) আইন, ২০২৩
ধারা ৪পরিত্যক্ত বাড়ি ঘোষণা ও তালিকা প্রণয়ন
ধারা ৪
4. পরিত্যক্ত বাড়ি ঘোষণা ও তালিকা প্রণয়ন (১) উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নিম্নবর্ণিত বাড়িসমূহকে পরিত্যক্ত বাড়ি বলিয়া ঘোষণাপূর্বক উহার তালিকা প্রকাশ করিতে পারিবে, যথা:— (ক) যে সকল বাড়ি আদালতের মাধ্যমে পরিত্যক্ত সম্পত্তি হিসাবে ঘোষিত হইয়াছে; (খ) যে ব্যক্তির বাড়ি রাষ্ট্রপতির ১৯৭২ সনের ১৬ নং আদেশ এর অধীন পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত করা হইয়াছে উক্ত ব্যক্তির শহর এলাকায় অবস্থিত অন্য কোনো বাড়ি; এবং (গ) International Crimes (Tribunals) Act, 1973 (Act No. XIX of 1973) অথবা Bangladesh Collaborators (Special Tribunals) Order, 1972 (P.O. No. 8 of 1972) এর অধীন দণ্ডপ্রাপ্ত এইরূপ কোনো ব্যক্তি যাহার বাড়ি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হইয়াছে এবং স্বাধীনতা যুদ্ধকালীন তাহার মালিকানাধীন পরিত্যক্ত বাড়ি যাহা ওয়ারিশদের অনুকূলে বা অন্য কাহারো নিকট হস্তান্তরিত হইয়াছে এইরূপ পরিত্যক্ত বাড়ি। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, উপ-ধারা (১) এর অধীন ঘোষিত তালিকায় নিম্নবর্ণিত বাড়িসমূহ অন্তর্ভুক্ত হইবে না, যথা:̶ (ক) যে সকল বাড়ি রাষ্ট্রপতির ১৯৭২ সনের ১৬ নং আদেশের অধীন সরকারি গেজেটে তালিকা প্রকাশের পূর্বে সর্বোচ্চ আদালত কর্তৃক পরিত্যক্ত বা সরকারের নিকট ন্যস্তকৃত বলিয়া ঘোষিত সেই সকল বাড়ি; (খ) যে সকল বাড়ি রাষ্ট্রপতির ১৯৭২ সনের ১৬ নং আদেশের অধীন সরকার পরিত্যক্ত বাড়ি হিসাবে দখল গ্রহণ করিয়াছিল কিন্তু সর্বোচ্চ আদালত উক্ত দখলকে অবৈধ বা অকার্যকর বলিয়া ঘোষণা করিয়াছে সেই সকল বাড়ি; অথবা (গ) যে সকল বাড়িকে সর্বোচ্চ আদালত সরকার বা তাহার অধীন কোনো কর্তৃপক্ষকে কোনো ব্যক্তি বরাবর ফেরত, প্রত্যর্পণ বা হস্তান্তর করিতে নির্দেশ প্রদান করিয়াছে সেই সকল বাড়ি। (৩) উপ-ধারা (১) এর অধীন ঘোষিত তালিকায় অন্তর্ভুক্ত বাড়িসমূহ পরিত্যক্ত বাড়ির চূড়ান্ত প্রমাণ বলিয়া গণ্য হইবে।
সূচিপত্র দেখুন: পরিত্যক্ত বাড়ি (সম্পূরক বিধানাবলি) আইন, ২০২৩