Skip to content

আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩

ধারা ১৪সংগঠন, মিডিয়া, সংবাদপত্র বা ব্যবসায় অংশগ্রহণের সীমাবদ্ধতা

বলবৎ

ধারা ১৪

14. সংগঠন, মিডিয়া, সংবাদপত্র বা ব্যবসায় অংশগ্রহণের সীমাবদ্ধতা আনসার ব্যাটালিয়নের কোনো সদস্য- (ক) কোনো সংগঠনের সদস্য হইতে অথবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উহার সহিত কোনো প্রকার সংশ্লিষ্টতা রাখিতে পারিবেন না: তবে শর্ত থাকে যে, পেশাগত দক্ষতা বৃদ্ধি বা আনসার ব্যাটালিয়নের স্বার্থে পেশাজীবী সংঘ বা সংগঠনের সদস্য হইতে পারিবেন; (খ) যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ইলেকট্রনিক মিডিয়া ও সংবাদপত্রে কোনো প্রকার তথ্য অথবা অন্য প্রকার দলিল প্রকাশ বা প্রকাশে সহযোগিতা করিতে পারিবেন না বা প্রকাশ করিবার কারণ হইবেন না; বা (গ) সরকার বা, প্রযোজ্য ক্ষেত্রে, মহাপরিচালকের পূর্বানুমোদন গ্রহণ ব্যতিরেকে কোনো ব্যবসার সহিত জড়িত হইতে পারিবেন না।

End of ধারা ১৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩