Skip to content

আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩

ধারা ১৬বিভাগীয় কার্যধারা

বলবৎ

ধারা ১৬

16. বিভাগীয় কার্যধারা (১) ব্যাটালিয়ন সদস্য কর্তৃক নিম্নবর্ণিত কোনো আচরণ সংঘটিত হইলে তাহার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা রুজু করা যাইবে, যথা:- (ক) শৃঙ্খলা পরিপন্থি আচরণ বা অসদাচরণ করা; (খ) পদমর্যাদার সহিত সামঞ্জস্যপূর্ণ নহে এইরূপ কোনো আচরণ করা; (গ) কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কর্মস্থলে অনুপস্থিত থাকা; (ঘ) যুক্তিসঙ্গত কারণ ব্যতিরেকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে প্যারেডে অনুপস্থিত থাকা; (ঙ) অর্পিত দায়িত্ব পালনে অনিহা প্রদর্শন বা অবহেলা বা ছলনা করা; (চ) উৎকোচ গ্রহণ বা অন্য কোনো সদস্যের উৎকোচ গ্রহণের বিষয়ে জ্ঞাত হওয়া সত্ত্বেও যথাযথ কর্তৃপক্ষকে অবহিত না করা; (ছ) সরকারি সম্পত্তি বিনষ্ট করা বা ব্যক্তিগত স্বার্থে সরকারি সম্পত্তির ব্যবহার বা সরকারি দলিল জাল বা গোপন করা; (জ)সরকারি বা ব্যাটালিয়ন সদস্যের সম্পত্তি চুরি, অসাধুভাবে আত্মসাৎ অথবা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করা; (ঝ) চোরাই সম্পত্তি জ্ঞাতসারে বা উহা চোরাই সম্পত্তি বলিয়া বিশ্বাস করিবার যথেষ্ট কারণ থাকা সত্ত্বেও অসাধু বা প্রতারণামূলকভাবে উহা গ্রহণ করা বা নিজের তত্ত্বাবধানে রাখা; (ঞ)প্রতারণার উদ্দেশ্যে অথবা কোনো ব্যক্তিকে অবৈধভাবে লাভবান বা ক্ষতিগ্রস্ত করিবার উদ্দেশ্যে কোনো কার্য সম্পাদন বা বিচ্যুতি সংঘটন করা; (ট) জরুরি বা আর্থিক বিষয়ে দালিলিক কোনো গুরুত্বপূর্ণ তথ্য গোপন অথবা প্রতারণামূলক তথ্য প্রদান অথবা জালিয়াতিকরণ অথবা কোনো বিচ্যুতি সংঘটন করা; (ঠ) চাকুরিতে নিয়োগের জন্য মিথ্যা তথ্য প্রদান করা; (ড) চাকুরির শর্তানুযায়ী গৃহীত শপথ ভঙ্গ করা; (ঢ) দাপ্তরিক কোনো বিষয়ে জ্ঞাত থাকা সত্ত্বেও তৎসম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করা; (ণ) কোনো ব্যাটালিয়ন সদস্যকে স্বেচ্ছায় আঘাতকরণ (voluntarily causing hurt) অথবা তাহাকে আক্রমণ (assult), বল প্রয়োগ, অপরাধজনক বল প্রয়োগ (criminal force) বা অশালীন আচরণ করা; বা (ত) ধারা ১৪ এ উল্লিখিত সীমাবদ্ধতা এবং ধারা ১৫ এ উল্লিখিত শৃঙ্খলা ও আচরণ সম্পর্কিত কোনো বিষয় লঙ্ঘন করা। (২) এই আইনের অধীন রুজুকৃত বিভাগীয় কার্যধারা বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে পরিচালিত হইবে: তবে শর্ত থাকে যে, অনুরূপ বিধি প্রণীত না হওয়া পর্যন্ত সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এ বর্ণিত পদ্ধতি অনুসরণ করিতে হইবে।

End of ধারা ১৬. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩