Skip to content

আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (ক) “অধিনায়ক (Commanding Officer)” অর্থ এইরূপ কোনো ব্যাটালিয়ন সদস্য যিনি একটি ব্যাটালিয়ন কমান্ড করেন; (খ) “আনসার ব্যাটালিয়ন” অর্থ ধারা ৪ এর উপধারা (১) এ উল্লিখিত আনসার ব্যাটালিয়ন; (গ) “উপ-অধিনায়ক” অর্থ এইরূপ কোনো ব্যাটালিয়ন সদস্য যিনি অধিনায়কের সহকারী হিসাবে কর্ম সম্পাদন করেন এবং উক্ত অধিনায়কের অনুপস্থিতিতে তাহার দায়িত্ব প্রতিপালন করেন; (ঘ) “কর্তৃপক্ষ” অর্থ সরকার, মহাপরিচালক এবং এই আইনের অধীন ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি; (ঙ) “কোম্পানি অধিনায়ক” অর্থ এইরূপ কোনো ব্যাটালিয়ন সদস্য যিনি কোনো কোম্পানি কমান্ড করেন অথবা উহার দায়িত্বে নিয়োজিত থাকেন; (চ) “কোম্পানি” অর্থ কতিপয় সশস্ত্র প্লাটুন সমন্বয়ে গঠিত কোনো কোম্পানি; (ছ) “কোম্পানি উপ-অধিনায়ক” অর্থ এইরূপ কোনো ব্যাটালিয়ন সদস্য যিনি কোনো কোম্পানি অধিনায়কের সহকারী হিসাবে কর্ম সম্পাদন করেন বা উক্ত উপ-অধিনায়কের অনুপস্থিতিতে তাহার দায়িত্ব প্রতিপালন করেন; (জ) “তপশিল” অর্থ এই আইনের কোনো তপশিল; (ঝ) “ধারা” অর্থ এই আইনের কোনো ধারা; (ঞ) “নির্ধারিত” অর্থ বিধি বা প্রবিধান দ্বারা নির্ধারিত; (ট) “প্লাটুন” অর্থ কতিপয় সশস্ত্র সেকশন সমন্বয়ে গঠিত কোনো প্লাটুন; (ঠ) “বিদ্রোহ” অর্থ আনসার ব্যাটালিয়নের ২ (দুই) বা ততোধিক সদস্য কর্তৃক সম্মিলিতভাবে শৃঙ্খলা বাহিনীর কোনো কর্তৃপক্ষের আইনানুগ আদেশ অমান্য করা বা কর্তৃপক্ষের কর্তৃত্বকে চ্যালেঞ্জ, প্রতিহত বা উৎখাত করা বা উক্তরূপ কার্যকরণের কোনো প্রচেষ্টা গ্রহণ করা; (ড) “ব্যাটালিয়ন সদস্য” অর্থ আনসার ব্যাটালিয়নে কর্মরত সকল পোশাকধারী ও পোশাক বহির্ভূত ব্যাটালিয়ন সদস্য; (ঢ) “ব্যাটালিয়ন” অর্থ কতিপয় সশস্ত্র কোম্পানির সমন্বয়ে গঠিত ব্যাটালিয়ন; (ণ) “মহাপরিচালক” অর্থ আনসার ব্যাটালিয়নের মহাপরিচালক; (ত) “শৃঙ্খলা বাহিনী” অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫২ অনুচ্ছেদে যেই অর্থে শৃঙ্খলা বাহিনী ব্যাখ্যা করা হইয়াছে সেই অর্থে শৃঙ্খলা বাহিনী; এবং (থ) “সেকশন” অর্থ ব্যাটালিয়নের সশস্ত্র ক্ষুদ্র কোনো দলের সমন্বয়ে গঠিত সেকশন।

End of ধারা ২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩