Skip to content

আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩

ধারা ২৭দণ্ড কার্যকরকরণ

বলবৎ

ধারা ২৭

27. দণ্ড কার্যকরকরণ (১) দণ্ডপ্রাপ্ত কোনো ব্যাটালিয়ন সদস্যের দণ্ড কার্যকরকরণের উদ্দেশ্যে উক্ত দণ্ডপ্রাপ্ত সদস্যকে দণ্ড প্রদানকারী আদালতের সভাপতি কর্তৃক তপশিল-২ অনুযায়ী পরোয়ানা স্বাক্ষরপূর্বক কারাগারে প্রেরণ করিতে হইবে| (২) কোনো ব্যাটালিয়ন সদস্য এই আইনের অধীন দণ্ডপ্রাপ্ত হইলে দণ্ড প্রদানের তারিখ হইতে তিনি আনসার ব্যাটালিয়ন হইতে অপসারিত হইবেন| (৩) এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন কৃত অপরাধে অভিযুক্ত ব্যক্তি যদি সংবিধানের ১৫২ অনুচ্ছেদে প্রদত্ত শৃ্ঙ্খলা বাহিনী এর অর্থে অন্য কোনো শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসাবে প্রেষণে নিয়োজিত থাকেন, তাহা হইলে তিনি তাহার নিজস্ব বাহিনীর আইন অনুযায়ী শাস্তিযোগ্য হইবেন|

End of ধারা ২৭. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩