Skip to content

আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩

ধারা ৪আনসার ব্যাটালিয়ন গঠন

বলবৎ

ধারা ৪

4. আনসার ব্যাটালিয়ন গঠন (১) ব্যাটালিয়ন আনসার আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ৪ নং আইন) এর অধীন গঠিত ব্যাটালিয়ন আনসার, আনসার ব্যাটালিয়ন নামে অভিহিত হইবে এবং উহা এমনভাবে বহাল থাকিবে যেন উহা এই আইনের অধীন গঠিত হইয়াছে। (২) আনসার ব্যাটালিয়ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫২ অনুচ্ছেদের অধীন প্রদত্ত শৃঙ্খলা বাহিনী এর ব্যাখ্যা অনুযায়ী একটি শৃঙ্খলা বাহিনী হইবে। (৩) আনসার ব্যাটালিয়নের নির্ধারিত প্রতীক (লোগো) এবং পতাকা থাকিবে।

End of ধারা ৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩