বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল আইন, ২০২৩
ধারা ১১শিক্ষার জন্য কল্যাণ অনুদান
বলবৎ
ধারা ১১
11. শিক্ষার জন্য কল্যাণ অনুদান (১) বোর্ড কোনো কর্মচারীর বা মৃত, স্থায়ীভাবে অক্ষম, বিকলাঙ্গ কর্মচারীর সন্তানের শিক্ষার জন্য তহবিল হইতে ১ (এক) বৎসর মেয়াদি মাসিক কল্যাণ অনুদান মঞ্জুর করিতে পারিবে। (২) শিক্ষার কোনো স্তর বা কোর্স সফলভাবে সম্পন্ন করিবার উদ্দেশ্যে উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত কল্যাণ অনুদান গ্রহণ করা হইলে উহা প্রত্যেক বৎসর নবায়ন করা যাইবে।