Skip to content

বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল আইন, ২০২৩

ধারা ১৯রহিতকরণ ও হেফাজত

বলবৎ

ধারা ১৯

19. রহিতকরণ ও হেফাজত (১) Police (Non-Gazetted Employees) Welfare Fund Ordinance, 1986, অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উক্ত Ordinance রহিত হইবার সঙ্গে সঙ্গে- (ক) উহার অধীন প্রতিষ্ঠিত Police (Non-Gazetted Employes) Welfare Fund, অতঃপর বিলুপ্ত Fund বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে; এবং (খ) বিলুপ্ত Fund এর সম্পত্তি, অধিকার ও স্বার্থ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, নগদ ও ব্যাংকে গচ্ছিত সকল অর্থ এবং সিকিউরিটিজ, বিনিয়োগ, সকল দাবি ও অধিকার, সকল হিসাব বহি, রেজিস্টার, রেকর্ডপত্র এবং অন্যান্য দলিলপত্র বোর্ডের নিকট হস্তান্তরিত ও উহার উপর ন্যস্ত হইবে। (৩) উক্ত Ordinance রহিত হওয়া সত্ত্বেও- (ক) উহার অধীন কৃত কোনো কার্য, গৃহীত কোনো ব্যবস্থা, প্রণীত কোনো প্রবিধান, জারীকৃত কোনো প্রজ্ঞাপন, প্রদত্ত কোনো আদেশ, নির্দেশ, মঞ্জুরি বা অনুদান এই আইনের অধীন কৃত, গৃহীত, প্রণীত, জারীকৃত বা প্রদত্ত বলিয়া গণ্য হইবে; এবং (খ) চলমান কোনো কার্যক্রম এই আইনের অধীন নিষ্পন্ন করিতে হইবে।

End of ধারা ১৯. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল আইন, ২০২৩