Skip to content

অফশোর ব্যাংকিং আইন, ২০২৪

ধারা ১৫কর ও শুল্ক অব্যাহতি

বলবৎ

ধারা ১৫

15. কর ও শুল্ক অব্যাহতি (১) অফশোর ব্যাংকিং ব্যবসায় অফশোর ব্যাংকিং ইউনিট কর্তৃক আমানতকারী বা বৈদেশিক ঋণদাতাগণকে প্রদেয় সুদ বা মুনাফা প্রত্যক্ষ ও পরোক্ষ করমুক্ত থাকিবে। (২) আমানতকারী বা বৈদেশিক ঋণদাতাগণের হিসাব যে কোনো প্রকার শুল্ক ও লেভি মুক্ত হইবে। (৩) উপ-ধারা (১) ও (২) এর উদ্দেশ্যপূরণকল্পে, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অবিলম্বে প্রজ্ঞাপন জারি করা হইবে।

End of ধারা ১৫. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: অফশোর ব্যাংকিং আইন, ২০২৪