পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪
ধারা ১৩তথ্যের গোপনীয়তা
বলবৎ
দ্বিতীয় অধ্যায় পরিশোধ ব্যবস্থার অনুমোদন, লাইসেন্স, পরিচালনা, ইত্যাদি
ধারা ১৩
13. তথ্যের গোপনীয়তা পরিশোধ ব্যবস্থা সংক্রান্ত কোনো তথ্য নিম্নলিখিত ক্ষেত্র ব্যতীত প্রদান করা যাইবে না, যথা:— (ক) বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিশোধ ব্যবস্থার আর্থিক শুদ্ধতা, স্বচ্ছতা, কার্যকারিতা বা নিরাপত্তা যাচাই ও নিশ্চিতকরণ; (খ) প্রচলিত কোনো আইন অনুসারে তথ্য প্রাপ্তির অধিকার সম্পন্ন ব্যক্তি; (গ) আদালত কর্তৃক প্রদত্ত আদেশ; (ঘ) আন্তর্জাতিক কোনো চুক্তির অধীন বাংলাদেশের দায়-দায়িত্ব পালন; এবং (ঙ) এই আইনের অধীন কোনো নির্দেশনা পরিপালন।