পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪
ধারা ৩০ইলেকট্রনিক মুদ্রা ইস্যুকরণ ও উহার ব্যবস্থাপনা
বলবৎ
ষষ্ঠ অধ্যায় চেক, ইলেকট্রনিক তহবিল স্থানান্তর ও ইলেকট্রনিক মুদ্রা ইস্যুকরণ
ধারা ৩০
30. ইলেকট্রনিক মুদ্রা ইস্যুকরণ ও উহার ব্যবস্থাপনা (১) ব্যাংক-কোম্পানিসহ এই আইনের অধীন লাইসেন্সপ্রাপ্ত পরিশোধ সেবাদানকারীগণ প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ও শর্তে ইলেকট্রনিক মুদ্রা ইস্যু করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন ইস্যুকৃত ইলেকট্রনিক মুদ্রার ব্যবস্থাপনা এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয় প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।