Skip to content

পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪

ধারা ৩২স্বেচ্ছায় অবসায়নে বাধা-নিষেধ

বলবৎসপ্তম অধ্যায় প্রশাসক নিয়োগ, অবসায়ন, ইত্যাদি

সপ্তম অধ্যায় প্রশাসক নিয়োগ, অবসায়ন, ইত্যাদি

ধারা ৩২

32. স্বেচ্ছায় অবসায়নে বাধা-নিষেধ (১) অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, বাংলাদেশ ব্যাংক কর্তৃক লিখিতভাবে প্রত্যয়িত না হইলে ব্যাংক কোম্পানি ব্যতীত কোনো পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী, পরিশোধ সেবাদানকারী বা এই আইনের অধীন লাইসেন্সপ্রাপ্ত কোনো কোম্পানি স্বেচ্ছায় অবসায়নের জন্য হাইকোর্ট বিভাগে আবেদন করিতে পারিবে না। (২) অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোনো পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী, পরিশোধ সেবাদানকারী বা এই আইনের অধীন লাইসেন্সপ্রাপ্ত কোনো কোম্পানির কার্যক্রম উহার গ্রাহক বা জনস্বার্থ বিরোধী মর্মে-বাংলাদেশ ব্যাংকের নিকট প্রতীয়মান হইলে, ধারা ৩১ এর অধীন কোনো কার্যক্রম গ্রহণ না করিয়া বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে ও জনস্বার্থে, সংশ্লিষ্ট কোম্পানির অবসায়নের জন্য হাইকোর্ট বিভাগে আবেদন করিতে পারিবে।

End of ধারা ৩২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪