Skip to content

পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪

ধারা ৪৩আইনের অতিরাষ্ট্রিক (Extraterritorial) প্রয়োগ

বলবৎনবম অধ্যায় বিবিধ

নবম অধ্যায় বিবিধ

ধারা ৪৩

43. আইনের অতিরাষ্ট্রিক (Extraterritorial) প্রয়োগ (১) যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাহিরে এই আইনের অধীন কোনো অপরাধ সংঘটন করিয়া থাকেন যাহা বাংলাদেশে সংঘটন করিলে এই আইনের অধীন দণ্ডযোগ্য হইত, তাহা হইলে এই আইনের বিধানাবলি এইরূপে প্রযোজ্য হইবে যেন উক্ত অপরাধটি তিনি বাংলাদেশেই সংঘটন করিয়াছেন। (২) যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাহির হইতে বাংলাদেশের অভ্যন্তরে এই আইনের অধীন কোনো অপরাধ সংঘটন করিয়া থাকেন, তাহা হইলে উক্ত ব্যক্তির বিরুদ্ধে এই আইনের বিধানাবলি এইরূপে প্রযোজ্য হইবে যেন উক্ত অপরাধের সম্পূর্ণ প্রক্রিয়া বাংলাদেশেই সংঘটিত হইয়াছে।

End of ধারা ৪৩. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪