Skip to content

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি আইন, ২০২৪

ধারা ১৪প্রতিবেদন

বলবৎ

ধারা ১৪

14. প্রতিবেদন (১) একাডেমি, পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে, প্রতি অর্থ বৎসর শেষ হইবার পরবর্তী ৩ (তিন) মাসের মধ্যে উক্ত অর্থ বৎসরের সম্পাদিত কার্যাবলির বিবরণ সংবলিত একটি বার্ষিক প্রতিবেদন সরকারের নিকট পেশ করিবে। (২) সরকার প্রয়োজনে, একাডেমির নিকট হইতে যে কোনো সময় একাডেমির যে কোনো বিষয়ের উপর রিটার্ন, বিবরণী, প্রাক্কলন, পরিসংখ্যান, তথ্য, প্রতিবেদন বা দলিল সরবরাহের জন্য নির্দেশ প্রদান করিতে পারিবে এবং একাডেমি, পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে, উহা সরকারের নিকট সরবরাহ করিতে বাধ্য থাকিবে।

End of ধারা ১৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি আইন, ২০২৪