Skip to content

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি আইন, ২০২৪

ধারা ৫পরিচালনা ও প্রশাসন

বলবৎ

ধারা ৫

5. পরিচালনা ও প্রশাসন (১) একাডেমির পরিচালনা ও প্রশাসন ইহার পরিচালনা পর্ষদের উপর ন্যস্ত থাকিবে। (২) উপধারা (১) এর বিধান ক্ষুন্ন না করিয়া পরিচালনা পর্যদ নিম্নবর্ণিত কার্যাবলি সম্পাদন করিবে, যথা:- (ক) একাডেমির কার্যক্রম তত্ত্বাবধান, পরামর্শ ও অনুমোদন প্রদান; (খ) একাডেমির বাজেট অনুমোদন প্রদান; (গ) একাডেমির বার্ষিক কার্যক্রম পর্যালোচনা, পরামর্শ ও অনুমোদন প্রদান; (ঘ) জাতীয় প্রাথমিক শিক্ষাক্রম বাস্তবায়নের নিমিত্ত প্রশিক্ষণ কারিকুলাম ও গবেষণার ক্ষেত্র অনুমোদন।

End of ধারা ৫. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি আইন, ২০২৪